চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের কোলে বামন শাহরুখ, বললেন ‘ঈদ মোবারক’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 14, জুন 2018
in বিনোদন
A A

প্রতি ঈদেই বলিউডে থাকে খানদের দাপট। প্রতি বছরেই ঈদে প্রেক্ষাগৃহে থাকে আমির, সালমান কিংবা শাহরুখের নতুন ছবি! সিনেমার মধ্য দিয়ে পুরো ভারতবাসীকে বিনোদিত করেন তারা। এই বছরে আমির কিংবা শাহরুখের কোনো সিনেমা মুক্তি না পেলেও ঈদে ‘রেইস ৩’ নিয়ে প্রস্তুত রয়েছেন ‘ভাইজান’ খ্যাত তারকা অভিনেতা সালমান খান। কিন্তু তাই বলে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানাতে পিছিয়ে থাকবেন শাহরুখ!

মোটেও না। আর তাইতো ভক্ত অনুরাগীদের ‘ঈদ মোবারক’ জানাতে আশ্রয় শাহরুখ আশ্রয় নিলেন অভিনব এক পদ্ধতির। কী সেটা? বলছি, আসছে ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখ অভিনীত আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’। আর ঈদকে সামনে রেখে শাহরুখ মনস্থির করলেন ছবির একটি টিজার মুক্তি দিবেন। যেই কথা সেই কাজ!

বৃহস্পতিবার ঠিকই ‘জিরো’র টিজার নিয়ে হাজির শাহরুখ। তবে তারচেয়ে বড় খবর, টিজারে শুধু শাহরুখকেই দেখা যায়নি। বরং তারসঙ্গে দেখা গেছে সালমানকেও। তারা একসঙ্গে সমস্বরে ভারতবাসীকে জানালেন ‘ঈদ মোবারক’!

এরআগে ‘জিরো’র প্রথম টিজারেই চমকে দিয়েছিলেন শাহরুখ। ছবিতে তিনি অভিনয় করেছন একজন বামনের চরিত্রে। বিশেষ প্রযুক্তির ব্যবহার বামনে রূপ নিয়েছেন তিনি। বলিউডে এমনটা এই প্রথম। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সিনেমায় করণ-অর্জুন নামে পরিচিত বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। মাঝখানে দূরত্ব তৈরি হয়েছিলো তাদের মধ্যে। মুখ দেখাদেখিও বন্ধ ছিলো। কিন্তু ইদানিং খানদের মধ্যে কোনো মনমালিন্যের খবর পাওয়া যায়নি। শুধু তাই নয়, এক খানের নতুন ছবির প্রচারণায় আরেক খানকেও প্রমোশনে অংশ নিতে দেখা যায়।

Tags: আনন্দ এল রাইঈদ মোবারকজিরোশাহরুখ খানসালমান খান
Previous Post

কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার চিত্রনায়িকা সাদিয়া

Next Post

শুক্রবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামে ঈদ

Next Post

শুক্রবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামে ঈদ

বিশ্বকাপ জিততে মেসিকে ‘স্বস্তিতে’ রাখতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT