চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকেই বাছল অক্টোপাস পলের উত্তসূরি অ্যাকিলেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 14, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

জার্মানির অক্টোপাস পল দুটি বাক্সে রাখা খাবার থেকে যেকোনও একটি বেছে নিত। সেই দুই বাক্সের গায়ে থাকত দুই দেশের পতাকা-জার্সি। ঠিক এভাবেই সে মিলিয়ে দিয়েছিল ২০১০ বিশ্বকাপে স্পেনের বিশ্বজয়ী হওয়ার বিষয়টি।

এবার কাজে নেমে পড়েছে অক্টোপাস পলের উত্তরসূরি অ্যাকিলেস। তবে তার ভবিষ্যতবাণী হযবরল’র বিড়ালের মতো নাকি পলের মতো তা অবশ্য সময়ই বলবে। বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টা আগে বধির বিড়াল প্রথম ম্যাচের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে স্বাগতিক রাশিয়াকেই।

পলের মতো অ্যাকিলেসের সামনে রাখা হচ্ছে দুটি দেশের জার্সির রঙে রাঙানো বাটি। যেকোনও একটিকে বেছে নিতে হবে তাকে। এক্ষেত্রে বুধবার অ্যাকিলেস বেছে নেয় রুশ দলকে।

অ্যাকিলেসের বসবাস সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়ামে। তবে বিশ্বকাপের সময় তার ঠিকানা সামান্য বদলাচ্ছে। হার্মিটেজ মিউজিয়ামের বেসমেন্ট থেকে সে চলে এসেছে কাছের ‘ক্যাট রিপাবলিক’ ক্যাফেতে। তার দেখভাল ‍যিনি করেন সেই সেই আন্না কাসাতকিনা বলেছেন, ‘আমরা অ্যাকিলেসকে বেছে নিয়েছি, কারণ সে খুব সুন্দর এবং সব নীল চোখের সাদা বিড়ালের মতো। এছাড়া সে বধির। তাই ওর অনুমানক্ষমতা দুর্দান্ত। ও নিজের হৃদয় দিয়ে দেখতে পায়।’

সঙ্গে আন্নার সংযোজনন, ‘অ্যাকিলেসের ঠিকানা বদলাচ্ছে, কারণ বিশ্বকাপের সময় ওর সঙ্গে অনেকে দেখা করতে চাইবে।’

কেন অ্যাকিলেসকে বেছে নেয়া হয়েছে তার কারণও রয়েছে। ২০১৭’র কনফেডারেশনস কাপের সময় চারটি ম্যাচের মধ্য তিনটির ফল মিলিয়ে দিয়েছিল অ্যাকিলেস। সেন্ট পিটার্সবার্গে সেই ম্যাচগুলো হয়েছিল। তখনই ঠিক হয়, বিশ্বকাপের সময়ও অ্যাকিলেসকে ব্যবহার করা হবে।

শুধু পল বা অ্যাকিলেসই নয়, ২০১৪ সালে সুইজ গিনিপিগ মাদামে শিভাও এমন কাজ করেছিল। তবে অক্টোপাস পলের মতো সাফল্য পায়নি সে। অ্যাকিলেস এখন পলের সাফল্য ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে প্রথম ম্যাচের অ্যাকিলেস তার ফল মিলিয়ে দিতে পারলে ক্রীড়াবিশ্বের কিছুটা বিশ্বাস যে তার উপর জন্মাবে তা বলার অপেক্ষা রাখে না।

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

নির্বাচনে ভারত ফ্যাক্টর

Next Post

বিশ্বকাপে রাশিয়ায় হ্যাকিংয়ের শিকার হতে পারে ভক্তরা

Next Post

বিশ্বকাপে রাশিয়ায় হ্যাকিংয়ের শিকার হতে পারে ভক্তরা

পাহাড়

কক্সবাজারে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিলো প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT