চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে রাশিয়ায় হ্যাকিংয়ের শিকার হতে পারে ভক্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 14, জুন 2018
in তথ্যপ্রযুক্তি, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাশিয়ায় খেলা দেখতে যাওয়া ভক্তদের সতর্ক থাকতে বলেছেন মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা। কেননা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তাদের মোবাইল ফোন ও কম্পিউটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা বলেছেন, রাশিয়ায় বিশ্বকাপ দেখতে যাওয়া প্রত্যেক পর্যটকেরই হ্যাকারের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা রয়েছে।

ইভানিনা বলেন, বিশ্বকাপ দেখতে রাশিয়া যাওয়া সবাইকেই সম্ভাব্য সাইবার হুমকির দিকে খেয়াল রাখতে হবে।

কর্পোরেট ও সরকারি কর্মকর্তাদের হ্যাকিংয়ের শিকার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘তবে ভাববেন না আপনি নিজে তাদের টার্গেট হওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ নন।’

‘আপনি যদি সঙ্গে করে মোবাইল ফোন, ল্যাপটপ, পিডিএ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেয়ার কথা ভেবে থাকেন, এই ভুল করবেন না। সেসব ডিভাইসে থাকা সব তথ্য (বিশেষ করে আপনাকে সনাক্তকারী ব্যক্তিগত তথ্য) রুশ সরকার বা সাইবার সন্ত্রাসীরা নিয়ে নিতে পারে,’ বুধবার দেয়া বিবৃতিতে বলেন তিনি।

সঙ্গে না থাকলেই নয়, এমন ডিভাইস ছাড়া বাকি সব ডিভাইস বাদে রাশিয়া ভ্রমণ করতে বিশ্বকাপ ফুটবলের বিদেশি দর্শকদের আহ্বান জানিয়েছেন ইভানিনা।

আর যেসব ডিভাইস সাথে রাখছেন, ব্যবহারের সময় ছাড়া সেগুলোরও ব্যাটারি খুলে রাখতে বলেছেন তিনি।

ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারও একই ধরনের সতর্কবার্তা জারি করেছে ব্রিটিশ নাগরিকসহ রাশিয়ায় যাওয়া অন্যান্য দেশের ফুটবল ভক্তদের জন্য। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থাটি ২০১৮ ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাশিয়া ত্যাগের আগে দর্শকদের ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছে।

Tags: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮হ্যাকিং
Previous Post

রাশিয়াকেই বাছল অক্টোপাস পলের উত্তসূরি অ্যাকিলেস

Next Post

কক্সবাজারে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিলো প্রশাসন

Next Post
পাহাড়

কক্সবাজারে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিলো প্রশাসন

হারে শুরু ল্যাঙ্গার যুগ, সিরিজ জিতল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT