চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের নতুন আবাস ভাসানচর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 04, জুন 2018
in বাংলাদেশ
A A

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার আপত্তি থাকলেও রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়াই পুরোপুরি নিরাপদ ও সঠিক মনে করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রোহিঙ্গাদের রক্ষায় তাদের স্থানান্তরে নোয়াখালীর উপকূলে ভাসানচরে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে তাদের স্থানান্তর করা হবে। 

গত আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৭ লাখ রোহিঙ্গার ২ লাখ আছে পাহাড়ের ঢাল ও পাদদেশে। বর্ষা মৌসুমে ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আছে তারা। তাই জীবনের নিরাপত্তায় তাদের সাময়িকভাবে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সেখানেও দুর্যোগের ঝুঁকি আছে বলে মনে করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অবশ্য বলছে, নৌবাহিনীর উদ্যোগে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সুবিধাসহ ভাসানচরকে সম্পূর্ণ বসবাসের উপযোগী করা হয়েছে।

নতুন যেকোনো দুর্যোগ থেকে রোহিঙ্গাদের নিরাপদ রাখার উদ্যোগের প্রশংসা করে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল থেকে মিয়ানমারকে আরো চাপ দেয়া উচিত।

সেই প্রত্যাবাসন দেরি হওয়ার আশঙ্কা থাকায় রোহিঙ্গাদের নিরাপদ রাখার নানামুখি উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কমিটি গঠন হয়েছে। তাদের জীবনমানের উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে কুটিরশিল্প ও কৃষিকাজেও অর্ন্তভুক্ত করা হবে।

আরও দেখুন সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্টে:

Tags: নোয়াখালীভাসানচররোহিঙ্গালিড নিউজ
Previous Post

মেসির জার্সি পোড়াতে বললেন ফিলিস্তিন ফুটবল প্রধান

Next Post

ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ, আটক চিকিৎসকের মুক্তি দাবি

Next Post

ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ, আটক চিকিৎসকের মুক্তি দাবি

বাশার আল আসাদ-নর্থ কোরিয়া-সিরিয়া

নর্থ কোরিয়া সফরে যেতে চান বাশার আল আসাদ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT