চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া সফরে যেতে চান বাশার আল আসাদ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 04, জুন 2018
in আন্তর্জাতিক
A A
বাশার আল আসাদ-নর্থ কোরিয়া-সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নর্থ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন বলে জানিয়েছে নর্থের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

আসাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। গত বুধবার আসাদ সিরিয়ায় নর্থ কোরিয়ার নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি কিম জং-উনের সঙ্গে দেখা করতে পিয়ংইয়াং যেতে চান।

আসাদ যদি নর্থ কোরিয়া সফরে যান তবে ২০১১ সালে কিম জং উন ক্ষমতা গ্রহণের পর এটাই হবে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম নর্থ কোরিয়া সফর।

তবে কবে নাগাদ আসাদ নর্থ কোরিয়া সফরে যেতে পারেন সে বিষয়ে কেসিএনএ’র প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

অন্যদিকে নর্থ কোরিয়া প্রেসিডেন্ট আসাদের বরাতে তথ্যটি দিলেও সিরিয়ার পক্ষ থেকে এই পরিকল্পনার ব্যাপারে কিছু জানানো হয়নি। কেসিএনএ’র এই প্রতিবেদনে কোনো মন্তব্যও করেনি দেশটির সরকার।

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বারবার আন্তর্জাতিক অবরোধের মধ্যে থাকা নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আশা করছে, নর্থ কোরিয়া কোরীয় উপদ্বীপ অঞ্চলে পারমাণবিক নিরস্ত্রীকরণে স্পষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেবে।

এই বৈঠককে সামনে রেখে মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও এপ্রিলে এবং ক’দিন আগেও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে বৈঠক – সম্প্রতি এমনই নানা রকম কূটনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন কিম ও তার সরকার।

সিরিয়াকে নর্থ কোরিয়ার বন্ধু রাষ্ট্র হিসেবেই দেখা হয়। অভিযোগ রয়েছে, এই দুই দেশের সরকার মিলে রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা করছে। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে দু’পক্ষই।

Tags: নর্থ কোরিয়াবাশার আল-আসাদসিরিয়া
Previous Post

ভুল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ, আটক চিকিৎসকের মুক্তি দাবি

Next Post

মাদক যেভাবে একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে

Next Post

মাদক যেভাবে একটি সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে

গুয়াতেমালা-আগ্নেয়গিরি-আগ্নেয়গিরির উদ্‌গীরণ

গুয়াতেমালায় আগ্নেয়গিরির উদ্‌গীরণে পুড়ে ছাই গ্রামবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT