চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান: মওদুদ আহমদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 01, জুন 2018
in রাজনীতি
A A

আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান। আইনি লড়াই আমরা চালিয়ে যাব ঠিকই। কিন্তু তাতে তার মুক্তি আসবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা: নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, আমরা আইনি প্রক্রিয়ায় চেষ্টা করছি। কিন্তু পেরে উঠছিনা। কারণ নিম্ন আদালত সম্পূর্ণভাবে সরকারের অধীনে। বিচারকরা সম্পূর্ণভাবে সরকারের ইচ্ছামতো কাজ করছে। খালেদা জিয়ার জামিন, আদালতে আনবে কি আনবে না সব কিছু নির্ভর করছে নিম্ন আদালতের উপর।

‘আমি বিশ্বাস করি খালেদা জিয়া জামিন পাবেন। কিন্তু বিলম্বিত হবে। সরকার ইচ্ছা করেই বিলম্বিত করবে’

মওদুদ সামনে তাদের তিনটি কর্মসূচি আছে উল্লেখ করে বলেন, আমাদের একটিই লক্ষ্য-গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তার জন্য সামনে আমাদের তিনটি কর্মসূচি থাকবে। তাহলো- খালেদা জিয়ার মুক্তি, বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে তাতে জনগণকে গণআন্দোলনে সম্পৃক্ত করতে হবে এবং সেই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

মওদুদ এসময় ভারত সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী কিভাবে বলেন যে, ভারতকে যা দিয়েছি তা কখনো ভুলতে পারবে না। এরচেয়ে নির্লজ্জ, অপমানজনক কোনো বক্তব্য জাতির জন্য হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা করি। তিনি কিভাবে এই কথা বললেন।

তিনি বলেন, মানুষ জানে আপনি ভারতকে কি দিয়েছেন। সবই দিয়েছেন। তা আজ স্বীকার করছেন। আপনি জাতীয় স্বার্থ নষ্ট করে ভারতকে দিচ্ছেন। তাতো আপনি করতে পারেন না। ১৬ কোটি মানুষকে আপনি আঘাত দিয়েছেন। এর জবাব আপনাকে দিতে হবে।

মওদুদ বলেন, মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন,’ একবার ধরলে ছাড়ি না।’ এতোদিন ধরেননি কেন? এটা তো নতুন কিছু নয়। মাদকে ছেয়ে গেছে। একারণে নেননি যে এই ব্যবসায়ীরা আওয়ামী লীগের নেতা, পৃষ্ঠপোষক।

বিএনপির এই নেতা বলেন, আজকে মাদক নিয়ন্ত্রণের নামে মানুষ হত্যার লাইসেন্স দিয়ে দিলেন। এ কদিনে ১৩৮ জন নিহত। অথচ চিহ্নিত মাদক সম্রাটকে ধরা হলো না। এতে পরিষ্কার হয়ে গেছে যে, দেশে যে সত্যিকার সংকট সে সংকটকে অন্যদিকে ধাবিত করার জন্য মানুষ হত্যা করছেন।

অনুষ্ঠান আরো বক্তব্য আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

Tags: খালেদা জিয়ার মুক্তিলিড নিউজ
Previous Post

শুরু হয়ে গেছে ‘জিদান-স্থান’ পূরণের কাজ

Next Post

ঈদেই মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’, প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত মিঠু

Next Post

ঈদেই মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’, প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত মিঠু

তৈরি পোশাক

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল ক্রেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT