চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়ে গেছে ‘জিদান-স্থান’ পূরণের কাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 01, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বৃহস্পতিবার আচমকাই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিনেদিন জিদান। এখন দরকার শূন্যস্থান পূরণের। জিজুর উত্তরসূরি খুঁজতেও অবশ্য বেশি সময় নিচ্ছে না রিয়াল মাদ্রিদ। দুজনের সঙ্গে যোগাযোগও সেরে ফেলেছে ইউরোপ সেরা ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে এমনই।

লস ব্ল্যাঙ্কোস সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের পছন্দের কোচদের তালিকায় সবার উপরে আছে মাউরিসিও পচেত্তিনো। টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন কোচের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথা সারা রিয়াল কর্তাদের।

চাইলেই যে খুব সহজে পচেত্তিনোকে পাচ্ছে রিয়াল সেটিও নয়। কিছুদিন আগেই টটেনহ্যামের সঙ্গে নতুন চুক্তি সেরেছেন। চুক্তি ভেঙ্গে আরেক দলে যেতে মিলতে হবে টটেনহ্যাম সভাপতি ড্যানিয়েল লেভির সম্মতি!

পচেত্তিনোর পাশাপাশি জোয়াকিম লোয়ের সঙ্গেও যোগাযোগ করেছে রিয়াল। জার্মানদের বিশ্বকাপ এনে দেয়া কোচ ‘হ্যাঁ-না’ কিছুই বলেননি। জার্মানির জাতীয় দলের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে তার। বর্তমানে আছেন বিশ্বকাপ ধরে রাখার মিশনে।

জিদানের ঘোষণার পরপরই ভবিষ্যতের করণীয় ঠিক করতে একসঙ্গে বসেছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ, হোসে অ্যাঙ্গেল সানচেজ ও র‍্যামন মার্টিনেজের মতো কর্তারা। কাকে কোচ করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেননি তিনজনের একজনও। পাশাপাশি চলছে সংক্ষিপ্ত তালিকা ধরে এগোনোর প্রক্রিয়াও।

Tags: জিনেদিন জিদানলিড স্পোর্টস
Previous Post

নাটোরে ইটভাটায় পরিবেশ বিপন্ন

Next Post

খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান: মওদুদ আহমদ

Next Post

খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান: মওদুদ আহমদ

ঈদেই মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’, প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত মিঠু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT