চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদেই মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’, প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত মিঠু

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
2:23 অপরাহ্ন 01, জুন 2018
in বিনোদন
A A

সারা বছর ঢিমেতালে চললেও ঈদ কিংবা যেকোনো উৎসব উপলক্ষ্যে প্রাণ ফিরে পায় দেশের প্রেক্ষাগৃহগুলো। আসছে ঈদুল ফিতর। এই উৎসবকে সামনে রেখে চাঙ্গা হচ্ছে দেশের সিনেমা বাজার। প্রস্তুত হচ্ছে দেশের সিনেমা হল মালিক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের হলগুলোও। যদিও আসছে ঈদের সিনেমা বাজারে ফুটবল বিশ্বকাপকে কিছুটা হুমকি হিসেবে দেখছেন অনেকে, তারপরও সিনেমা হলে দর্শক আনতে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

বিশ্বকাপের জন্য আসছে ঈদে সিনেমা মুক্তি নিয়ে চলছে নানান হিসেব নিকেষ। আর এরমধ্যেই শোনা গেল, আসছে ঈদে দেশের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’ খ্যাত অভিনেতা নূর ইমরান মিঠুর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে: কমলা রকেট নামের স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সাথে উঠে পড়েছে অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। যার নাম আতিক। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়।

আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিনত হয় তখন সে ঢাকা থেকে স্টীমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পুরা লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেধে রকেটের খাবার সংকট যখন তীব্র হতে থাকে ঠিক তেমন এক মুহূর্তে লাশের মালিক মনসুরের সাথে আতিককের দেখা হয়ে যায়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহংকার কাম, ক্ষুধা,গন্ধের মত আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে।

এমন অসাধারণ এক গল্পে এবার ঈদে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কমলা রকেট’। যেখানে ব্যবসায়ি আতিকের চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

ঈদে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নিজের নির্মাণে প্রথম চলচ্চিত্র, কিছুটা উচ্ছ্বাস তাই স্বাভাবিক। ঈদের মতো বড় উৎসবে ছবিটি মুক্তি পাচ্ছে তাতেই খুশি এই নির্মাতা, তাই ছবিটির হল সংখ্যা নিয়ে মোটেও বিচলিত নন তিনি। জানালেন: ঈদের সময়ে বড় পর্দায় সিনেমা মুক্তি দেয়া নিশ্চয় ভাগ্যের ব্যাপার। খুব যত্ন নিয়ে ‘কমলা রকেট’ ছবিটি বানিয়েছি। বিশটি হলের মতো পেলেই আমি খুশি।

শিগগির ‘কমলা রকেট’ নিয়ে প্রচারণায় নামছেন জানিয়ে নির্মাতা আরো বলেন: ছবিটির প্রমোশন নিয়ে সব ধরনের পরিকল্পনা সম্পন্ন। ছবিতে দুটি গান রয়েছে। সোশাল মিডিয়া ও ইউটিউবে শিগগির ‘কমলা রকেট’-এর টিজার, ট্রেলার আমরা প্রকাশ করবো। আশা করছি প্রচারণার জন্য হাতে কম সময় পেলেও ‘কমলা রকেট’ ঠিকই তার দর্শকের কাছে পৌঁছে যাবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতির দিকে ঢাকাই সিনেমা। গেল মাসে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা শোনা গেলেও সম্প্রতি সুপ্রিম কোর্ট ভারতীয় সিনেমা আমদানির উপর নিষেদাজ্ঞা জারি করায় ঈদে মুক্তি পাচ্ছে না শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘ভাইজান এলো রে’ ও জিৎ-মিম অভিনীত ছবি ‘সুলতান’। যার ফলে এখন পর্যন্ত ঈদে মুক্তি চূড়ান্ত হয়েছে পোড়ামন-২, সুপার হিরো, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া এবং পাঙ্কু জামাই নামের চলচ্চিত্রগুলো।

Tags: ইমপ্রেসকমলা রকেটতৌকীর আহমেদনূর ইমরান মিঠুমোশাররফ করিমলিড বিনোদনশাহাদুজ্জামান
Previous Post

খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান: মওদুদ আহমদ

Next Post

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল ক্রেতারা

Next Post
তৈরি পোশাক

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল ক্রেতারা

অবশেষে আলিয়ার প্রতি মুগ্ধতার কথা স্বীকার করলেন রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT