চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে আলিয়ার প্রতি মুগ্ধতার কথা স্বীকার করলেন রণবীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 01, জুন 2018
in বিনোদন
A A

আলিয়া-রণবীর প্রেম করছেন এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এখন পর্যন্ত অনেক জায়গায় একসাথে দেখা গেছে বলিউডের এই তারকা জুটিকে। কিন্তু কেউই এতদিন মুখ ফুটে কেউ স্বীকার করেননি প্রেমের কথা। তবে তাদের সম্পর্কের এমন গুজবই এবার সত্যি হলো। এবার নিজের মুখেই আলিয়াকে ভালো লাগার কথা স্বীকার করলেন বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর।

সম্প্রতি পাকিস্তানের একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে প্রেম করার বিষয়টি নিয়ে মুখ খুলেন ‘বারফি’ খ্যাত এই তারকা।

আলিয়ার সঙ্গে প্রেম প্রসঙ্গে রণবীর বলেন, এটা একেবারে নতুন এবং এ বিষয়ে আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। এটা নিয়ে আরেকটু ভাবনা-চিন্তার সময় প্রয়োজন। আলিয়াকে নিয়ে সাক্ষাৎকারে রণবীর বলেন, অভিনেত্রী ও একজন মানুষ হিসেবে এখনকার সময়ে আলিয়া একেবারে সাবলীল। আমি যখন তার কাজ দেখি, তার অভিনয় দেখি এবং তার জীবনযাপন দেখি যা সে সবসময় করছে, তখন আমি আমাকে আরও উচ্চাকাঙ্ক্ষী মনে করি।

এছাড়াও ‘রাজি’ ছবিতে আলিয়ার অভিনয় দারুণ লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এর আগে প্রেম নিয়ে আলিয়া সরাসরি কিছু বলেননি। তার মন্তব্য ছিল, এসব খবর পড়ে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি চুপ করে থাকাই সবচেয়ে ভালো উত্তর। তবে সে যে সব সময় চুপ ছিল এমনটা নয়। সে রণবীরকে তার ‘ক্রাশ’ হিসেবেও দাবি করেছিলেন। এ থেকে তো অনেকটাই অনুমান করা যায় যে রণবীরের প্রতি আলিয়ার অনুভূতিটা কেমন।

রণবীর আলিয়ার এমন মন্তব্যে অনেকটাই বোঝা যায় যে তাদের ভেতর সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের নয়, তার থেকেও বেশি কিছু।

জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময় থেকেই রণবীর-আলিয়ার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। যা আস্তে আস্তে প্রেমে রূপ নেয়। বহুবার তাদের একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া ও শপিংয়ে যেতে দেখা গিয়েছে। তাছাড়া সম্প্রতি সোনম-আনন্দের বিয়েতেও একসঙ্গে গিয়েছিলেন রণবীর-আলিয়া। এমনকি রণবীর কাপুরের মা নিতু সিং কাপুরেরও আলিয়াকে পছন্দ বলে জানা গেছে।

আলিয়ার আগে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। মাঝে অবশ্য পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে নিয়েও রণবীরকে হতে হয়েছিল নানা প্রশ্নের সম্মুখিন। আর আলিয়া ভাটের নাম কখনো বরুণ ধাওয়ান, কখনো সিদ্ধার্থ মালহোত্রা আবার কখনও আলি দাদারকরের সঙ্গেও জড়িয়েছিল।

Tags: প্রেমরণবীর-আলিয়াস্বীকারোক্তি
Previous Post

‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে আরো বেশি আস্থাশীল ক্রেতারা

Next Post

জীবনবিনাশী চালকদের জন্য কেনো এনকাউন্টার নয়?

Next Post

জীবনবিনাশী চালকদের জন্য কেনো এনকাউন্টার নয়?

‘আর্জেন্টিনায় রানার্সআপদের কোনো জায়গা নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT