চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিনিকেতনে যা কিছু নিয়ে বাংলাদেশ ভবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 25, মে 2018
in আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনে বাংলাদেশের ইতিহাস, নিদর্শন, ঐতিহ্য এবং সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হয়েছে। এ ভবন বাংলাদেশ নিয়ে গবেষণার পাশপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে শিক্ষা সহযোগিতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন নীতিনির্ধারকরা।

কবিগুরু রবীন্দ্রনাথের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিয়ে গবেষণা এবং দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ ভবন নির্মাণ করা হয়েছে।

২০১১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর স্মারক হিসেবে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের ইচ্ছে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দোতলা বাংলাদেশ ভবনের মোট আয়তন ৪৪ হাজার বর্গফুট। ভবনের নিচতলায় দুটি অংশ রয়েছে। এতে ৪শ’ ৫৩ আসনের একটি আধুনিক মিলনায়তন রয়েছে। নৌকার ‘ছৈ’-এর আদলে করা হয়েছে মিলনায়তনের ছাদ। সেখান থেকে শান্তিনিকেতনের নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যাবে।

নিচতলার উত্তর দিকে ১শ’ ৬০ আসনের দুটি সেমিনার হল আছে। ভবনের নিচতলায় দক্ষিণ পাশে রয়েছে ৩ হাজার বর্গফুটের ডিজিটাল জাদুঘর। এ জাদুঘর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির নিদর্শন দিয়ে সাজানো হয়েছে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে ব্যবহৃত সামগ্রী রয়েছে।

শুরু হয়েছে উয়ারি বটেশ্বরে প্রাপ্ত ২৫০০ হাজার বছর পুরনো সভ্যতার নিদর্শন দিয়ে। শেষ হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ দিয়ে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে উয়ারি বটেশ্বরে প্রাপ্ত প্রত্ন নিদর্শন যেমন আছে, তেমনই আছে ৬ষ্ঠ-৭ম শতকের পোড়ামাটির কাজ, ১৬শ শতকের নক্সাখচিত ইট প্রভৃতি। অাছে পাহাড়পুর, মহাস্থানগড়ের নানা নিদর্শন, দেবদেবীদের মূর্তি। কোনটা পোড়ামাটির, কোনটি ধাতব। মাঝখানে সুলতানি এবং ব্রিটিশ শাসনামলও এসেছে জাদুঘরটিতে রাখা নানা প্যানেলে। আছে ঢাকার জাতীয় জাদুঘর থেকে আনা বেশ কিছু মুদ্রা।

রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছে সম্পূর্ণ পৃথক একটি বিভাগ। পূর্ববঙ্গে সাজাদপুর, শিলাইদহ, পতিসরের কাছারীবাড়ির ছবি, সেখানে কবির ব্যবহৃত নানা জিনিষের অনুকৃতি দিয়ে সাজানো রয়েছে জাদুঘরের এই অংশটি। এক হাজার ৩শ’ বর্গফুটের লাইব্রেরিতে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য ও গবেষণাসহ নানা ধরনের বই রয়েছে।

বাংলাদেশ ভবনের মাধ্যমে দু’ দেশের সংস্কৃতির যোগাযোগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সবার আশা, আধুনিক সব সুবিধা নিয়ে দু’ দেশের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ এবং বন্ধুত্ব সুদৃঢ় করবে বাংলাদেশ ভবন।

Tags: বাংলাদেশ ভবনলিড নিউজশান্তিনিকেতন
Previous Post

বাংলাদেশ ভবন পরিচালনায় সমঝোতা স্মারক সই

Next Post

‘সব জায়গায় দলবাজি, সবাই নিজেদের লোক নিয়ে কাজ করছে’

Next Post

‘সব জায়গায় দলবাজি, সবাই নিজেদের লোক নিয়ে কাজ করছে’

একসঙ্গে দুজনকে বিয়ের খবর মিথ্যা: রোনালদিনহো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT