চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে দুজনকে বিয়ের খবর মিথ্যা: রোনালদিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 25, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

একইদিনে দুই প্রেমিকাকে বিয়ে করার খবর অস্বীকার করেছেন ব্রাজিল সুপারস্টার রোনালদিনহো। তিনি বলছেন, এটি চরম মিথ্যা কথা।

‘গোটা পৃথিবী আমাকে খুঁজছে। আমি বিয়ে করছি না। এটা চরম মিথ্যা কথা,’ বিয়ের খবর প্রকাশিত হওয়ার একদিন বাদে একটি টিভি সাক্ষাৎকারে এ কথা বললেন রোনালদিনহো।

এর আগে ব্রাজিল’স ও ডিয়া পত্রিকায় খবর প্রকাশিত হয়, প্রিসিলা কোয়েলহো ও বিয়াট্রিজ সুজারকে একইদিন বিয়ে করবেন রোনালদিনহো।

পত্রিকাটি দাবি করেছিল, ইতিমধ্যে দুজনের সঙ্গে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বাগদান শেষ হয়েছে।

শুধু তাই নয়, ডিয়া পত্রিকা বিয়ের সময়ের কথাও জানিয়ে দেয়, ‘আগস্টে সান্টা মনিকা কন্ডোমিনিয়ামে হবে জাঁকজমক এ বিয়ের অনুষ্ঠান। নামী-দামি অনেক তারকাই উপস্থিত থাকবেন বিয়েতে। তবে থাকবেন না রোনালদিনহোর বোন ডেইজি। তিনি ভাইয়ের এমন বহুবিবাহে মোটেও খুশি নন।’

ব্রাজিলের হয়ে রোনালদো ৯৭টি ম্যাচে মাঠে নেমে ৩৩টি গোল করেন। দেশের দুটি বিশ্বকাপে মাঠে নামেন। ২০০২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

Tags: রোনালদিনহোলিড স্পোর্টস
Previous Post

‘সব জায়গায় দলবাজি, সবাই নিজেদের লোক নিয়ে কাজ করছে’

Next Post

বিশ্বকবির শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন

Next Post

বিশ্বকবির শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন

কবি নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT