চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 19, জুন 2016
in রাজনীতি
A A

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রোববার এক লিখিত বিবৃতিতে দলটি বলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্য উস্কানীমূলক ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বিষাক্ত ভাষা প্রয়োগের মাধ্যমে স্বৈরতান্ত্রিক আক্রমণের এক নতুন দৃষ্টান্ত।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমানকে নিয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে এ বিবৃতি দেয় বিএনপি।

বিবৃতিতে বলা হয়, ওই ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী বলেছেন, তারেক লন্ডনে বসে হুমকি-ধামকি দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাগনি বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে হত্যার হুমকি দেয়া হয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাকেও নাকি হত্যার হুমকি দেয়া হয়েছে।

জঙ্গি দমনের নামে বিএনপিসহ বিরোধী দল ও সাধারণ জনগণের বিরুদ্ধে চালানো পাশবিকতা ও দমন নীতি এবং ক্রসফায়ারে হত্যায় দানা বাঁধা রহস্য থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এ ধরণের কথা বলেছেন বলে অভিযোগ করে বিএনপি।

বাংলাদেশের মানুষ ক্রসফায়ারের হুমকির কথা শুনেছে, প্রধানমন্ত্রীর তর্জন-গর্জন শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে জানা বিএনপি। বলে, সরকারের পক্ষ থেকে ক্রসফায়ারের হুমকি দেয়ার পর পুলিশ হত্যার লাইসেন্স পেয়ে যায়। যার শিকার হয়ে ব্যাংকার, ছাত্রসহ সাধারণ মানুষও ভয়াবহ পুলিশী নির্যাতনে পিষ্ট হচ্ছে।’

তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী উল্লেখ করে দলটি বলেছে, এ বক্তব্য দেশের মানুষকে স্তম্ভিত করেছে। এটি দেশের রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ ও ব্যবধানের মাত্রা বাড়িয়ে তুলবে।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপি
Previous Post

ভারতীয় ক্রিকেটারকে জড়িয়ে ধর্ষণ বিতর্ক

Next Post

হাথুরুসিংহের চুক্তি ২০১৯ পর্যন্ত

Next Post

হাথুরুসিংহের চুক্তি ২০১৯ পর্যন্ত

বিপিএলের চতুর্থ আসর শুরু ৬ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT