চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের চুক্তি ২০১৯ পর্যন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 19, জুন 2016
in স্পোর্টস
A A

আভাসটা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মেয়াদে কাজও শুরু করেছেন চন্দিকা হাথুরুসিংহে। এবার আনুষ্ঠানিকভাবে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে প্রধান কোচসহ সব কোচিং স্টাফের।হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দলের চমৎকার পারফরম্যান্সের পর রোববার বিসিবি সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধানের ঘোষণাটা প্রত্যাশিতই ছিল।

সাধারণত দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হলেও, বিশ্বকাপ সামনে রেখে এবার তিন বছর বাড়িয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।সহকারী কোচ রুয়ান কালপাগে, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের মেয়াদও বেড়েছে।

দ্বিতীয় মেয়াদে দল নির্বাচনে সরাসরি ভূমিকা থাকছে হাথুরুসিংহের। বিসিবি নির্বাচন প্রক্রিয়া দুই স্তরে নেওয়ার পর তিনি এখন অন্যতম নির্বাচকও।

আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের ১ জুলাই থেকে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাথুরুসিংহেকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার আগেই দলের সঙ্গে কাজ শুরু করেন হাথুরুসিংহে। সেই বছর জুনে বাংলাদেশে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন শিষ্যদের সঙ্গে ছিলেন তিনি।হাথুরুসিংহে দলের সঙ্গে কাজ শুরুর পর এ পর্যন্ত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে ৬১ ম্যাচ খেলে ৩০টিতে জিতে বাংলাদেশ। ২৪টিতে হারে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমরা। চারটি মাচ ড্র হয়, পরিত্যক্ত হয় তিনটি ম্যাচ।

হাথুরুসিংহের অধীনে ১০টি টেস্ট খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। মুশফিকের দল হারে তিনটিতে এবং ড্র করে চারটিতে।তার সময়েই টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। প্রথমবারের মতো পৌঁছায় ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে এই সময়ে ওয়ানডে সিরিজে হারান মাশরাফিরা। আর ২৯টি ওয়ানডে খেলে ১৮টিতে জিতে বাংলাদেশ। হারে ১০টিতে, পরিত্যক্ত হয় একটি ম্যাচ।হাথরুসিংহের অধীনেই টি-টোয়েন্টি ক্রিকেটের ভাষা বুঝতে শিখছে বাংলাদেশ।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়াই করে হারে তার শিষ্যরা।এই সংস্করণে ২২ ম্যাচ খেলে ৯টিতে জিতে বাংলাদেশ। হারে ১১টিতে, পরিত্যক্ত হয় দুটি ম্যাচ।শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।

Tags: বাংলাদেশ ক্রিকেটবিসিবিহাথুরুসিংহে
Previous Post

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির প্রতিবাদ

Next Post

বিপিএলের চতুর্থ আসর শুরু ৬ নভেম্বর

Next Post

বিপিএলের চতুর্থ আসর শুরু ৬ নভেম্বর

ছবিতে সিরিয়া ও ইরাকের বাবারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT