চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে রক্ষা করছে চীন: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 15, মে 2018
in আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে কোনো কঠোর পদক্ষেপ থেকে চীন ঢালের মতো রক্ষা করে আসছে বলে পরোক্ষভাবে অভিযোগ তুলেছেন জাতিসংঘে মার্কিন দূত নিকি হেইলি।

নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল দু’সপ্তাহ আগে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসে। সেই সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার বৈঠক করে পরিষদের সদস্য দেশগুলো।

ওই বৈঠকেই চীনের বিরুদ্ধে এ অভিযোগ করেন নিকি।

মার্কিন এই কূটনীতিক বৈঠকে সরাসরি চীনের নাম উল্লেখ করেননি। কিন্তু একমাত্র চীনই মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের কঠোর একটি খসড়া বিবৃতিতে সংশোধন প্রস্তাব দিয়েছিল। গত সপ্তাহে খসড়াটি তৈরি করেছিল ব্রিটেন।

অবশেষে চীনের বাধায় তুলনামূলক দূর্বল একটি বিবৃতি প্রকাশ করে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিকি বলেন, ‘পরিষদের কোনো কোনো সদস্য নিজেদের ঘৃণাপূর্ণ ও স্বার্থপর উদ্দেশ্যের কারণে আমাদেরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, সফরের মধ্য দিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যরা যে একতা দেখিয়েছে কেউ কেউ সেটিকে ছোট করছেন। তারা বিবৃতিতে এমন কিছু পরিবর্তন আনতে বলেছেন যা একেবারেই সহায়ক নয়, বরং পরিষদের বার্তাকে দুর্বল করে দিয়েছে।রোহিঙ্গা

নিকি হেইলির ঠিক আগেই বক্তব্য রাখেন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত মা ঝাওশু। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের উচিত মিয়ানমার ও বাংলাদেশকে দ্বিপাক্ষিকভাবে এই সংকট নিরসনে উৎসাহিত করা, যেন বিষয়টি আরও বেশি দীর্ঘসূত্রী বা জটিল হয়ে না পড়ে।

মিয়ানমার ইস্যুতে সোমবারের বৈঠকে চীনের বক্তব্যকেই রাশিয়া সমর্থন করেছে বলে অন্যান্য কূটনীতিকদের বরাতে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত বহু মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনইউচসিআর-এর তথ্য অনুসারে, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সহিংসতায় হাজার খানেকের বেশি রোহিঙ্গা মারা গেছে। যদিও মিয়ানমার সেনাবাহিনীর দাবি, সংখ্যাটি মাত্র ৪শ’।

তবে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (মেডিসিনস স্যানস ফ্রন্তিয়েরস – এমএসএফ)-এর দাবি, ২৫ আগস্ট সহিংসতা ছড়ানোর পরবর্তী একমাসেই প্রায় ৭ হাজার রোহিঙ্গা নিহত হয়েছিল।

 

Tags: মিয়ানমাররোহিঙ্গা
Previous Post

সুষ্ঠুভাবেই শেষ হলো খুলনা সিটি নির্বাচন

Next Post

লেনদেন আরো সহজ করতে চালু হলো বিকাশ অ্যাপ

Next Post
বিকাশ

লেনদেন আরো সহজ করতে চালু হলো বিকাশ অ্যাপ

ভক্তদের সঙ্গে মুশফিক

মেসিভক্ত মুশফিকের বিশ্বকাপ ‘দুঃখ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT