চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিভক্ত মুশফিকের বিশ্বকাপ ‘দুঃখ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 15, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভক্তদের সঙ্গে মুশফিক

ভক্তদের সঙ্গে মুশফিক

বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াতে বাকি মাত্র এক মাস। উন্মাদনা এখনই টের পেতে শুরু করেছেন ক্রীড়ামোদীরা। ফুটবল জোয়ারে মাতার অপেক্ষায় সবাই। যার বাইরে নন দেশের ক্রিকেট তারকারাও। তবে মুশফিকুর রহিমের দুঃখের তালিকায় আছে এবারের রাশিয়া বিশ্বকাপ। টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান যে দলের সমর্থক, তারা যে বাছাইপর্বই উতরাতে পারেনি!

ক্রিকেটাঙ্গনে মাশরাফী-তামিমের আর্জেন্টিনা-ব্রাজিল তর্কযুদ্ধ হরহামেশাই দেখা যায়! মুশফিকের ব্যাপারটা সেখানে ভিন্ন। তার প্রিয় দল নেদারল্যান্ডসের রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না। তবুও বিশ্বকাপ নিয়ে তার উন্মাদনার কমতি নেই। কারণ মুশির প্রিয় খেলোয়াড় মেসি খেলছেন বিশ্বকাপ। সেজন্য এবার আর্জেন্টিনাকেই সমর্থন দেবেন মুশফিক।

‘আমি মেসির খুব বড় ভক্ত। আমি চাই আর্জেন্টিনা অনেকদূর যাক। আর মেসির খেলা যেন বেশি দেখতে পারি। যে টিমই চ্যাম্পিয়ন হোক না হোক, সেরা টিমটাই বিশ্বকাপ জিতবে।’

মঙ্গলবার দুপুরে মিরপুরের একটি রেস্টুরেন্টে ভক্তদের সঙ্গে সময় কাটান মুশফিক। মাথায় পরে আসেন বার্সেলোনার ক্যাপ। তাতে সবার আগ্রহ জাগে মুশফিক আসলে কোন দলের সমর্থক। তখনই জানালেন, ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস তার প্রিয় দল, ‘চুলের অবস্থা বেশি ভালো নেই এজন্য ক্যাপ পড়ে এসেছি। আমি যে দলকে সাপোর্ট করি, দুঃখজনক হল সে দল নেদারল্যান্ডস বিশ্বকাপে কোয়ালিফাই করেনি।’

ফুটবল জোয়ার মনেপ্রাণে অনুভব করলেও আপাতত ব্যাট-বল নিয়েই ভাবতে হচ্ছে মুশফিককে। জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। মিরপুরে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। আফগান দলে আছেন রশিদ খানের মতো বিশ্ব কাঁপানো লেগস্পিনার! মুশফিক জানালেন, রশিদকে সামলাতে নেটে জুবায়ের হোসেন লিখনের বল বেশি বেশি খেলছেন ব্যাটসম্যানরা। লিখন স্কোয়াডের বাইরে থাকলেও ফেরার তাড়নায় বোলিং করে যাচ্ছেন নিয়মিত। মুশফিক জানালেন এই লেগস্পিনার উন্নতির কথাও।

‘শুধু এই সিরিজ না, আমরা যেকোনো সিরিজের আগেই প্রতিপক্ষের কার্যকরী বোলার কী রকম হয় ওরকম পার্টিকুলার বোলার আমাদের দেশে আছে কিনা বা কাছাকাছি মানের কেউ আছে কিনা, তাকে নিয়ে এসে চেষ্টা করি। পুরোপুরি ওরকম না হলেও খেলতে খেলতে অভ্যাসে পরিণত হয়। আর লিখন আগের চেয়ে অনেক ভালো বোলিং করছে। তিন-চারদিন ওকে খেলেছি। রশিদ খানের সঙ্গে মিল হল, লিখন অনেক জোরের উপরে বল করে। যেটা কিনা রশিদ খান করে থাকে। এই প্র্যাকটিসটা করলে অবশ্যই উপকার হবে।’

‘ম্যাচে এক্সিকিউশন একটা ভিন্ন জিনিস। আর রশিদকে তো আমরা অনেকেই বিপিএলে খেলেছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্পেশালি যারা খেলেছে ইমরুল, তামিম, আমরা ওদের সঙ্গেই কথা বলছি। চেষ্টা করছি বোলিং সম্পর্কে যতটুকু তথ্য নেয়া যায়। আসল ব্যাপার হল সামনে টি-টুয়েন্টি ফরম্যাট, যে বোলারই হোক আমাদের অবশ্যই রানের জন্য খেলতে হবে। আমার মনে হয় যথেষ্ট কোয়ালিটি ব্যাটসম্যান আমাদের আছে। এরকম এক-দুইজন না তিন-চারজন বোলারকে মানিয়ে ব্যাটিং করার সক্ষমতা আছে। আশা করছি দারুণ একটা সিরিজ হবে।’ যোগ করেন মুশফিক।

Tags: মুশফিকরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
Previous Post

লেনদেন আরো সহজ করতে চালু হলো বিকাশ অ্যাপ

Next Post

কোটা আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ ‘হ্যাকড’

Next Post

কোটা আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ ‘হ্যাকড’

‘রিয়াল জিতলে চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যু ঘটবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT