চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনো বাড়ছে বজ্রপাত, কেনো বাড়ছে প্রাণহানি?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:21 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in সম্পাদকীয়
A A

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারা দেশে বজ্রপাত একটি ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। গতকালই দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ২২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন। রাজধানীতে বজ্রপাতে হতাহতের ঘটনা না ঘটলেও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নষ্টের ঘটনা ঘটছে।

গত বছর বজ্রপাতে দুই শ’র বেশি মানুষের প্রাণহানির পর এটিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, মূলত জলবায়ু পরিবর্তন এবং বৈচিত্র্যের কারণেই বজ্রপাতের ঘটনা ঘটছে। বড় এবং উঁচু গাছপালা কেটে ফেলায় বজ্রপাত ভূপৃষ্ঠে সরাসরি আঘাত হানায় হতাহতের ঘটনা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণ ছাড়া জনসংখ্যার অধিক্যও বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।

আগেকার দিনে লম্বা লম্বা তালগাছ, নারিকেল গাছ থাকলেও বর্তমানে এসব গাছ প্রায় বিলুপ্ত। নতুন করে গাছ লাগানোর হার কম থাকায় বজ্রপাতে প্রাণহানি বেশি হচ্ছে বলে আমাদের মনে হয়। এছাড়া জনগণের অসচেতনতার কারণেও বজ্রপাতে প্রাণহানি বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, বজ্রপাতের সময়ে খোলা জায়গা বা গাছের নিচে থাকা যাবে না। বজ্রপাতের সময় খোলার জায়গা থেকে গাছের নিচে আশ্রয় নেওয়া আরও বেশি ঝুঁকিপূর্ণ। খোলা জায়গায় থাকলে মাথা নীচু করে যথাসম্ভব মাটির সঙ্গে মিশে থাকতে হবে। টিনের তৈরি ঘরে ঝুঁকি আছে, কংক্রিটের বিল্ডিং তুলনামূলক নিরাপদ। তবে বিল্ডিং এ অবস্থান করলেও সবার একরুমে থাকা উচিৎ নয়।

জাতীয় দুর্যোগের তালিকায় মৃত্যুর হারে বজ্রপাত দ্বিতীয় অবস্থানে থাকলেও নেই তেমন উল্লেখযোগ্য প্রস্তুতি বা প্রতিকার ব্যবস্থা। তবে, আবহাওয়া অফিসের ঝড়-বৃষ্টির পূর্বাভাসের সাথেই দেয়া হয় বজ্রপাতের আভাস। বজ্রপাতের পূর্বাভাস দেয়া হলেও তা নিয়ে যথেষ্ট সচেতনতা না থাকায় গ্রাম পর্যায়ে প্রাণহানি বাড়ছে। বজ্রপাত থেকে জানমালের ক্ষতি কমাতে তাল-নারিকেলসহ বেশি বেশি গাছ লাগানো, বিভিন্নস্থানে বজ্রনিরোধক টাওয়ার এবং আবাসিক পর্যায়ে বজ্রনিরোধক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকাসহ জনগণের সচেতন হওয়া জরুরি।

Previous Post

‘আমি কিং, কিংস ইলেভেনে খেলা তাই নির্ধারিত ছিল’

Next Post

ধারাবাহিক জয়ের ‘ফর্মুলা’ সমন্বিত পারফরম্যান্স

Next Post

ধারাবাহিক জয়ের ‘ফর্মুলা’ সমন্বিত পারফরম্যান্স

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারি চাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT