চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিক জয়ের ‘ফর্মুলা’ সমন্বিত পারফরম্যান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল যে অন্যতম এক শক্তি সেটা প্রমাণিত হয়ে গেছে আরো আগেই। দলের সিনিয়র খেলোয়াড়দের পাফরম্যান্স শক্তিশালী দলের তকমা এনে দিয়েছে বাংলাদেশকে। সিনিয়রদের সঙ্গে তরুণ খেলোয়াড়দের ভেতর থেকে সর্বোচ্চটা বের করে আনতে পারলে টাইগাররা ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারবে বলে বিশ্বাস করেন সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ রিডার্ড হ্যালসল।

পদত্যাগের দেড় মাস পর সোমবার বিসিবি কার্যালয়ে আসেন হ্যালসল। আনুষ্ঠানিক বিদায় নিয়ে ফিরে যাওয়ার সময় এই জিম্বাবুইয়ান বাতলে যান পরের ধাপে যেতে কী করতে হবে বাংলাদেশকে। সিনিয়র-জুনিয়র সমন্বিত পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডের তরফ থেকে সবদিক থেকে পূর্ণ সমর্থনের ব্যাপারটিও সামনে এনেছেন তিনি।

‘আপনারা নিশ্চয়ই অনেক আন্তর্জাতিক দলকেই দেখেছেন। ক্রিকেটাররা যতক্ষণ পর্যন্ত নিজেদের নিরাপদ ভাবছে, নিরাপদ বলতে শারীরিক দিকটা বোঝাচ্ছি না, তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া ও দেখভাল করা, সমর্থন করা। তাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চটা পাওয়া যাবে। যে ক্রিকেটাররা দলে নিজেদের প্রতিষ্ঠা করতে লড়ছে, তারা খুব গুরুত্বপূর্ণ। এই দলে ভালো এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার আছে। কিন্তু তাদের দিয়েই শুধু আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা যাবে না। আরো ক্রিকেটার তুলে আনতে হবে। সেটিই পরামর্শ থাকবে। সিনিয়রদের পাশাপাশি উঠতিদের সামর্থ্যটা বের করে আনতে হবে।’

সিনিয়র খেলোয়াড় প্রসঙ্গ উঠলেই সামনে আসে পঞ্চপান্ডব মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর কথা। যেভাবে তারা অবদান রাখছেন সেভাবে তরুণ ক্রিকেটাররা নিজেদের একটা জায়গায় ধরে রাখতে পারছেন না। প্রতিভার দ্যুতি ছড়িয়ে দ্রুত জাতীয় দলে চলে আসলেও ধারাবাহিক হতে পারছেন না। এজন্য তরুণদের প্রতি সহযোগিতার হাত প্রশ্বস্ত করতে বললেন কাউন্টি দল সাসেক্সের একাডেমি পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ৪৯ বছর বয়সী হ্যালসল।

‘আরো অনেক বড় দলের খুব ভালো ‘এ’ দল ও ইমার্জিং প্লেয়ার্স প্রোগ্রাম থাকে। তারপরও অনেক সময় প্লেয়ার উঠে আসে না সেভাবে। একদিক থেকে ভাবলে বাংলাদেশের জন্য এটি সুবিধাও যে দ্রুত এবং সরাসরি প্রতিভাবানরা জাতীয় দলে উঠে আসছে। কিন্তু তারপর তাদেরকে উপযুক্ত সমর্থন দিতে হবে।’

Tags: বাংলাদেশ ক্রিকেটরিচার্ড হ্যালসললিড স্পোর্টস
Previous Post

কেনো বাড়ছে বজ্রপাত, কেনো বাড়ছে প্রাণহানি?

Next Post

আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারি চাল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারি চাল

অপহরণের সাত ঘণ্টা পর মিলল শিশুর লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT