চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের কষ্ট লাঘবের জন্যই মেট্রোরেল: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 26, জুন 2016
in বাংলাদেশ
A A

ঢাকা মহানগরীকে সড়কপথ, রেলপথ ও নৌপথের মাধ্যমে ঢাকাকে বৃত্তকার করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিদিন কাজের জন্য ঢাকার আশ-পাশ থেকে বহু মানুষ ঢাকামুখী হন। সেসব মানুষ যেন দিনে এসে আবার দিনে বাড়ি ফিরে যেতে পারেন সেজন্য ঢাকাকে কেন্দ্র করে তিনটি যোগাযোগ মাধ্যম আরো সুদৃঢ় করা হবে।

রোববার মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নত হচ্ছে। বর্তমানে প্রত্যেকে গাড়ি কেনার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু যাদের গাড়ি কেনার এখনো সামার্থ্য হয়নি তাদের জীবন ট্রাফিক জ্যামে জীবন দুর্বিষহ হয়ে উঠে, তাই সেদিকটি নজরে নিয়ে সাধারণ মানুষের জন্য মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। সবাই যেন আনন্দ ভ্রমণের মাধ্যমে যার যার কর্মে যেতে পারে সেই কথায় মাথায় রেখে মেট্রোরেল প্রকল্প।

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে। তবে একটি স্টেশন থাকবে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। ২০১৯ সালের মধ্যে যেন ফার্মগেটেও একটি স্টেশন করার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ১৬টি স্টেশন বিস্তৃত মেট্রোরেলের মাধ্যমে প্রতিদিন ১৬ হাজার মানুষ ৩৮ মিনিটে যার যার গন্তব্যে পৌঁছে যেতে পারবে।

মেট্রোরেলের পাশাপাশি পাতাল রেল চালুর করার সমীক্ষার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। অন্যদিকে স্বপ্নের পদ্মা সেতুর প্রকল্প কাজের পাশাপাশি সেতুর দু’পারে এক্সপ্রেসবোডের কাজও শুরু হয়েছে। এছাড়াও প্রত্যেক মহাসড়কে আমরা দ্রুতযানের সঙ্গে সঙ্গে ধীরগতির রাস্তার নির্মাণ করছি। এতে করে হাইওয়েতে সড়ক দুর্ঘটনার মাত্রা কিছুটা হলেও কমবে।

দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পায়রা সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে এছাড়াও লেবুখালি সেতুসহ বেশ কয়েকটি সেতু প্রকল্পের কাজ কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ব্রেক্সিট নিয়ে কোনো নোংরামি নয়: মেরকেল

Next Post

দশ বলিউড তারকার বিশেষ নাম

Next Post

দশ বলিউড তারকার বিশেষ নাম

‘আমার দ্বারা প্রতিদিন অভিনয় সম্ভব না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT