চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট নিয়ে কোনো নোংরামি নয়: মেরকেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 26, জুন 2016
in আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া, বা ব্রেক্সিট আলোচনা নিয়ে
বাড়াবাড়ি না করার পরামর্শ দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি বলেছেন, ‘এ ব্যাপারে কোনো রকম নোংরামি করার কোনো দরকার নেই।’

অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকে ইইউ ছাড়া থেকে কীভাবে বিরত রাখা যায়, আসন্ন আলোচনাসমূহে যেন এটিই মূল বিষয় হয়ে না ওঠে সে বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দিয়েছেন মেরকেল। তিনি ব্রিটেনকে দ্রুত ইইউ ত্যাগের জন্য চাপ দেয়ার পক্ষে নন বলেও জানান।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, এ ব্যাপারে বৃহস্পতিবার হওয়া গণভোটে খুবই সামান্য ব্যবধানে জয়ী হয় ইইউ ছাড়ার সিদ্ধান্ত।

শুক্রবার প্রকাশিত এই ফলাফলের পর থেকেই জার্মানিসহ ইইউ’র বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী এবং ইইউ নেতারা বার বার ব্রিটেনকে দ্রুত ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করার জন্য চাপ দিচ্ছেন।

তারা বলছেন, সিদ্ধান্ত যেহেতু নেয়া হয়ে গেছে, সেহেতু ব্রেক্সিট আলোচনার জন্য দেরি করার কোনো মানে হয় না।

এর পরিপ্রেক্ষিতে অ্যাঙ্গেলা মেরকেল বলেন, ‘এর প্রক্রিয়ায় চিরকাল লাগার কথা না। কিন্তু অল্প সময়সীমা বেঁধে দেয়াকে আমি সমর্থন করি না।’

ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা ‘সঠিকভাবে হওয়া জরুরি’, তাই এজন্য একটি ‘বস্তুনিষ্ঠ ও ভালো’ পরিবেশ খুঁজছেন বলে জানান তিনি।

Tags: ইইউব্রিটেনে গণভোটব্রেক্সিট
Previous Post

রাতে মাঠে নামছে ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি

Next Post

মানুষের কষ্ট লাঘবের জন্যই মেট্রোরেল: প্রধানমন্ত্রী

Next Post

মানুষের কষ্ট লাঘবের জন্যই মেট্রোরেল: প্রধানমন্ত্রী

দশ বলিউড তারকার বিশেষ নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT