চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ভিসা দিতে সামাজিক মাধ্যমের তথ্য চাওয়া কতটা যৌক্তিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 31, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
মার্কিন ভিসা-সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রাম্প প্রশাসন মার্কিন ভিসা নিয়ে এক নতুন প্রস্তাব রেখেছে। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা আবেদনকারী প্রায় সবাইকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য জমা দিতে হবে। এই প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আবেদনকারীদের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের গত পাঁচ বছরের ব্যবহারের খুঁটিনাটি সব তথ্য সরবরাহ করতে হবে ভিসা প্রক্রিয়াকারী কর্তৃপক্ষকে। এছাড়া ইনস্টাগ্রাম, লিংকডইন, রেডিট এবং ইউটিউবও এই প্রস্তাবে অন্তর্ভূক্ত।

পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক কার্যালয়ের কাছে ভিসা আবেদনকারীদের সামাজিক মাধ্যমের কর্মকাণ্ড যাচাই করার এই প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে/বিপক্ষে মতামত দেয়ার জন্য জনগণকে দু’মাসের সময়ও দেয়া হবে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষকে এই নতুন ঝক্কির মধ্য দিয়ে যেতে হবে।

প্রস্তাবের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, ‘ভিসা আবেদনকারীদের জন্য কঠোর পরীক্ষা পদ্ধতি ধরে রাখা একটি সময়োপযোগী কর্মচর্চা, যেখানে উদ্ভূত নতুন নতুন ঝুঁকির পরিপ্রেক্ষিতে পরিবর্তন আনাটা জরুরি। আমরা ইতোমধ্যেই আবেদনকারীদের কাছ থেকে যোগাযোগ সংক্রান্ত তথ্য, ভ্রমণের ইতিহাস, পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য এবং পুরনো ঠিকানাসহ সীমিত কিছু তথ্য চেয়ে থাকি। আরও বেশি তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আমরা আমাদের আমাদের যাচাইবাছাই প্রক্রিয়াকে আরও বেশি জোরদার করতে পারব তাদের পরিচয় সঠিকভাবে নিশ্চিত করতে পারব।’মার্কিন ভিসা-সামাজিক যোগাযোগ মাধ্যম

নির্বাচনী প্রচারণার শুরু থেকে এতদিন পর্যন্ত ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশিদের প্রবেশ প্রক্রিয়ায় কঠোর যাচাইবাছাই প্রক্রিয়া আরোপের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। কিন্তু সেটার উদ্দেশ্য বলা হয়েছিল সন্ত্রাস মোকাবিলা। সন্ত্রাসী হামলার জন্য ঝুঁকিপূর্ণ কিছু দেশের নাগরিকের ওপরই এই অতিরিক্ত কঠোরতা আরোপ হবে বলেও জানানো হয়েছিল।

কিন্তু নতুন প্রস্তাবটির মধ্য দিয়ে সব দেশকেই জঙ্গি তালিকাভুক্ত হিসেবে অপমান করা হচ্ছে বলে পদক্ষেপটির সমালোচনা করছেন অনেকে।

এছাড়াও মানবাধিকার নিয়ে কাজ করা দলগুলোর মতে, এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত করা হচ্ছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের হিনা শামসি বিবিসি’কে বলেছেন, মানুষকে এখন দুশ্চিন্তায় থাকতে হবে, অনলাইনে তাদের বলা কোনো কথা যাচাইকারী কোনো সরকারি কর্মকর্তা ভুল বুঝলেন বা ভুল অর্থ দাঁড় করালেন কিনা।

‘আমরা আরও বেশি উদ্বিগ্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ নামক অস্পষ্ট ও অতিবৃহৎ বিষয়টাকে ট্রাম্প প্রশাসন কীভাবে সংজ্ঞায়িত করেন সেটা নিয়ে। কারণ বিষয়টি সহজাতভাবে রাজনৈতিক একটি ইস্যু এবং ইস্যুটির অপব্যবহার করেেএমন অনেক অভিবাসীর সঙ্গে বৈষম্য করা হতে পারে যাদের আসলে কোনো দোষই নেই,’ বলেন তিনি।মার্কিন ভিসা-সামাজিক যোগাযোগ মাধ্যম

হিনা শামসির এই কথা আসলেই উদ্বেগজনক। কেননা বাস্তবায়নের আগেই প্রস্তাবটিতে রয়েছে বৈষম্যের ছায়া। যুক্তরাষ্ট্রে বিনা ভিসায় ভ্রমণের অনুমতি থাকা দেশগুলো, অর্থাৎ যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং জার্মানির নাগরিকদের এমন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না।

এই দেশ কয়েকটি ছাড়া বাকি দেশগুলোর নাগরিকদেরকে তাদের পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তার সব তথ্য জমা দিতে হবে আবেদনপত্রের অন্যান্য কাগজের সাথে। অন্যদিকে ভারত, চীন আর মেক্সিকো এই হয়রানিতে আরও বেশি পড়বে যদি এই তিনটি দেশের নাগরিক কাজ অথবা অবকাশ যাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান।

অবশ্য কূটনীতিক এবং অতিরিক্ত অসুস্থ ভ্রমণকারীদের এই কঠোর যাচাই প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয়া হবে বলে প্রস্তাবে জানানো হয়েছে।

কিন্তু শুধু নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অতিরিক্ত তথ্য নিয়ে যাচাই না করে আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের অধিকার লঙ্ঘন করা এবং গণহারে হয়রানি করাটা কতটা যৌক্তিক এটা নিয়ে প্রশ্ন রেখেছেন বিশেষজ্ঞরা।

Tags: মার্কিন ভিসাসামাজিক মাধ্যম
Previous Post

মুক্তিযুদ্ধের সব শহীদেরাই আমাদের পরম চেনা

Next Post

‘তরুণদের শুদ্ধ বাংলা চর্চা এখনও আমাদের আশাবাদী করে’

Next Post

‘তরুণদের শুদ্ধ বাংলা চর্চা এখনও আমাদের আশাবাদী করে’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT