চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 31, মার্চ 2018
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: কারাগারে থাকা বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সিভিল সার্জন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এ দেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব, তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না, তাহলে বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করা হবে।

তিনি অভিযোগ করেন: বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নীল নকশার নির্বাচন করতে চেয়েছিলো। আওয়ামী লীগ কখনো দেশে নীল নকশার নির্বাচন করে না বলেও তিনি দাবি করেন।

আগামী রোজার ঈদের আগে টাঙ্গাইল চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজট হবে না জানিয়ে মন্ত্রী বলেন: আমি এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আসিনি, মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কাজে এসেছি। তাই আমি আসলে কোন নেতাকর্মী যেন শোডাউন করার দরকার নেই।

মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁনসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: ওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপিলিড নিউজ
Previous Post

‘তরুণদের শুদ্ধ বাংলা চর্চা এখনও আমাদের আশাবাদী করে’

Next Post

আবারো আসিফ-আঁখি, এবার টিপ টিপ বৃষ্টিতে

Next Post

আবারো আসিফ-আঁখি, এবার টিপ টিপ বৃষ্টিতে

খুলনা ও গাজীপুর সিটিতে ভোটযুদ্ধ ১৫ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT