চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে ওঠা ম্যাচে খেলাঘরকে হারাল রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 30, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শেষ ৩ ওভারে খেলাঘরের দরকার ছিল ৩২ রান। হাতে ২ উইকেট। ম্যাচটা রূপগঞ্জের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু ৪৮তম ওভারের প্রথম তিন বলে সৈয়দ রাসেলকে টানা তিন চার হাঁকিয়ে জমিয়ে তোলেন মাসুম খান। শেষপর্যন্ত অবশ্য পারেনি তার দল, রূপগঞ্জ ১২ রানে ম্যাচ ঝুলিতে ভরে মাঠ ছেড়েছে।

শুক্রবার ফতুল্লায় সুপার লিগ পর্বের ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২১৬ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ৭ বল আর ১২ রান দূরে থেকে গুঁটিয়ে যায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

ম্যাচের ৪৮তম ওভারে তিন চার হজমের পর ষষ্ঠ বলে আব্দুল হালিমকে সাজঘরে পাঠান রাসেল। পরের ওভারের প্রথম চার বলে ছয় রান দেয়ার পর আসিফ হাসান ২১ বলে ২৭ করা মাসুমকে ফেরালে নিভে যায় খেলাঘরের শেষ আশাটুকু।

রূপগঞ্জের দুইশ পেরোনো সংগ্রহে বড় অবদান নাজমুল মিলনের। শেষের দিকে ঝড় তুলে ৬৩ রানে অপরাজিত ছিলেন, ৩ চার ও ২ ছক্কায় ৬৬ বলের ইনিংস সাজিয়ে। বাকিদের মধ্যে অধিনায়ক নাঈম ইসলাম ৩৩, মোশাররফ হোসেন ২৬ রান করেন।

খেলাঘরের হয়ে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা মোহাম্মদ সাদ্দাম। ৩টি উইকেট নিয়েছেন তানবীর ইসলাম।

জবাব দিতে নেমে ফর্মে থাকা রবিউল ইসলাম রবি (৭) দ্রুত ফিরে গেলেও আরেক ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন একপ্রান্ত আগলে রাখেন। ৫ চার ও ২ ছক্কায় সাজানো তার ৭৭ রানের ইনিংসটি অবশ্য বৃথাই গেছে শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায়।

মাঝে অধিনায়ক নাজিমুদ্দিন ৪৫ ও শেষে মাসুম খানের ওই লড়াকু ২৭ রান ম্যাচের আয়ু-উত্তেজনা বাড়িয়েছে।

জয়ে অবদান রূপগঞ্জের সব বোলারেরই। হাত ঘোরানো ছয় বোলারই উইকেট নিয়েছেন। ২টি করে গেছে আসিফ, পারভেজ, মোশাররফ ও রাসেলের দখলে। একটি করে শহিদ ও নাঈমের ঝুলিতে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

Next Post

চরম পানি সংকটে সুনামগঞ্জ পৌরবাসী

Next Post
পানির সংকট

চরম পানি সংকটে সুনামগঞ্জ পৌরবাসী

জিয়ার ঝড়ো ফিফটিই ব্যবধান গড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT