চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়ার ঝড়ো ফিফটিই ব্যবধান গড়ল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 30, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সুপারলিগ পর্বে শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৭.৪ ওভারে অলআউট হয়ে যাওয়ার সময় ২৪৭ রান তোলে শেখ জামাল। জবাবে গাজী গ্রুপ ৪৭ ওভারে ৭ উইকেটে ২১৭ রানে থাকার সময় বৃষ্টি বাগড়া দেয়। পরে আর খেলাই গড়ায়নি। আম্পায়াররা অপেক্ষার শেষ টানেন বৃষ্টি আইনে শেখ জামালকে জয়ী ঘোষণা করে।

ওপেনার সৈকত আলি ৫১, তানবীর হায়দার ৫০ ও জিয়াউর রহমানের ৮৬ রানে আড়াইশর কাছে যায় শেখ জামাল। জিয়ার ঝড়ো ফিফটিই মুলত ব্যবধান গড়ে দিয়েছে। ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ বলে লড়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন এই অলরাউন্ডার।

গাজীর হয়ে ৫৭ রানে ৪ উইকেট নেন আবু হায়দার রনি। ২টি করে গেছে মুমিনুল হক ও সিকান্দার রাজার দখলে।

জবাব দিতে নেমে ৫৩ রানের উদ্বোধনী জুটি আনেন জহুরুল ইসলাম (২৯) ও ইমরুল কায়েস ৩৬ রানে। মুমিনুল ২ আর ফর্মে থাকা রাজা ৪ রানে ফিরে গেলে খানিকটা বিপাকে পড়ে দলটি।

সেখান থেকে জাকির আলি ৬১ ও আসিফ আহমেদের অপরাজিত ৫২ রানে ম্যাচে থাকার চেষ্টা করে গাজী গ্রুপ। বৃষ্টিতে চেষ্টাটা আগেভাগেই থেমে যায়।

Tags: জিয়ালিড স্পোর্টস
Previous Post

চরম পানি সংকটে সুনামগঞ্জ পৌরবাসী

Next Post

কলকাতার বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’

Next Post
বঙ্গবন্ধু

কলকাতার বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT