রাজধানীর খিলক্ষেত কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিকাল ৪ টায় আগুন লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বিকাল চারটার দিকে ঢাকা রিজেন্সি হোটেলের উল্টোপাশের সড়কে অবস্থিত ফল ও সবজির দোকানসহ কয়েকটি দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে তা পাশের দোকনগুলোতেও ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছায়। বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।









