চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল সরকারের প্রশংসায় বিমানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 14, মার্চ 2018
in বাংলাদেশ
A A
ইউএস বাংলা

ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার পর ‍উদ্ধার কার্যক্রমে নেপাল সরকারের কোনো ত্রুটি দেখেননি বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপার সাথে এক বৈঠকে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়ে আলোচনা করেন বিমানমন্ত্রী।

দুর্ঘটনায় নিহদের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি নেপাল সরকারের ত্বরিৎ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উদ্ধার কার্যক্রমে নেপাল সরকারের কোনো অবহেলা তারা অনুভব করেননি।

সোমবার দুপুরে উড়োজাহাজ বিধ্বস্তের পর দুর্ঘটনার বিষয়ে আপডেট জানতে মঙ্গলবার শীর্ষস্থানীয় এক প্রতিনিধিদল নিয়ে নেপালে যান শাহজাহান কামাল।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের প্রতি তার গভীর শোক প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং তিনি ত্রিভুবন বিমানবন্দরে যান। বেঁচে থাকাদের উদ্ধার এবং তাদের চিকিৎসা সময়মতো নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

থাপা বলেন, সরকার ইতিমধ্যে এই দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করেছে। নেপাল সরকার আক্রান্তদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে।

বাংলাদেশি নাগরিকদের মরদেহ চিহ্নিতকরণ প্রক্রিয়া এবং ময়নাতদন্ত চলছে জানিয়ে থাপা বলেন, এই কাজগুলো শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফেরত পাঠানোর সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে।

নিহতদের মৃতদেহ দেশে আসতে ৫ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানা গেছে।

বিমানমন্ত্রী জানান, যেসব মৃতদেহ একটু ভালো আছে তাদের স্বজনেরা সঠিক তথ্য দিলে ৪/৫ দিনে মৃতদেহ ফেরত দেওয়া যাবে।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জানান, তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে, নরভিক ইন্টারন্যাশনাল হাসপাতাল এভং ওম হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্থ উড়োজাহাজের ১০ জন বাংলাদেশি যাত্রীর সাথে দেখা করেছেন। তাদের যে সেবা দেয়া হচ্ছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ওম হাসপাতালে চিকিৎসাধীন একজনকে তার পরিবার অধিকতর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয় যেতে চান। আহতদের চিকিৎসায় সহায়তায় বার্ন ইনজুরির জন্য বাংলাদেশ থেকে অর্থোপেডিক্স এবং মেডিকেল স্পেশালিস্টরা নেপালে আসতে চান। বাংলাদেশী মন্ত্রী থাপার কাছে প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য সাহায্য চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্নের উদ্যোগ নেয়া হলে নেপাল সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।

দুই দেশের পক্ষ থেকেই এই তদন্তে সাহায্য করার জন্য তারা একমত হয়েছেন বলে জানান। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে জোড়ালো পদক্ষেপ নেওয়ার জন্যও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশী, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনায় প্রথমেই মৃত্যু হয় ওই ফ্লাইটের সহকারি পাইলট এবং ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশিদের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পাইলট ক্যাপ্টেন আবিদকে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন আবিদও মারা যান।

Tags: ইউএস-বাংলা এয়ারলাইন্স
Previous Post

আবাহনীর পর সুপার লিগ নিশ্চিত করল দোলেশ্বর

Next Post

তাসকিন বাদ, বোলিংয়ে বাংলাদেশ

Next Post

তাসকিন বাদ, বোলিংয়ে বাংলাদেশ

সজল-আফফান ভায়রা ভাই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT