চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দী সরকারি যোদ্ধাদের ছেড়ে দিচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 10, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
সিরিয়া যুদ্ধ-পূর্ব ঘোটা

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘোটা শহরে আটকে রাখা সরকারি যোদ্ধাদের জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর কারাগার থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে বিদ্রোহী দল জাইশ আল-ইসলাম।

জাতিসংগের ত্রাণ বহরের সঙ্গে ঘোটায় প্রবেশ করা এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিদ্রোহী দলটি এক বিবৃতিতে জানিয়েছে।

এইচটিএস আল-কায়েদা থেকে সৃষ্ট নুসরা ফ্রন্টের নেতৃত্ব পরিচালিত একটি জোট। জাইশ আল-ইসলাম জানায়, তারা এই এইচটিএসের জঙ্গিদের কাছ থেকে আটকে রাখা সরকারি বাহিনীর যোদ্ধাদের ছাড়িয়ে ফেরত পাঠানোর ব্যাপারে জাতিসংঘসহ বেশ কয়েকটি পক্ষের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে শুক্রবার এক প্রতিবেদনে দেখানো হয়েছে, পূর্ব ঘোটা থেকে বের করার জন্য বেশ কয়েকজন যোদ্ধাকে বাসে তুলে দেয়া হচ্ছে।

রাজধানী দামেস্কের খুব কাছে থাকা বিদ্রোহী নিয়ন্ত্রিত এই ঘাঁটি পুনর্দখলে সিরিয়া সরকার সম্প্রতি তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এই পুনর্দখল প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯শ’রও বেশি বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। বিবিসি জানায়, সরকারপন্থি বাহিনী ইতোমধ্যে শহরের প্রায় অর্ধেক ফিরিয়ে নিতে সফল হয়েছে।

অন্যদিকে সিরিয়ার বিধ্বস্ত পূর্ব ঘোটা নগরীতে ত্রাণ সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করলেও সেখানে নতুন করে বিমান হামলা শুরু হয়েছে। এক রাত হামলা বন্ধ থাকার পর রেডক্রস ওই এলাকায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নেয়।

১০ দিনের মধ্যে এটি হামলা বন্ধ থাকার একমাত্র নজির। এ দফায় পাঠানো ত্রাণে মাত্র ১২ হাজার মানুষের সংস্থান হলেও বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘোটা শহরে সব মিলিয়ে প্রায় ৪ লাখ মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করছে জাতিসংঘ।

রেডক্রস আশাবাদী আগামী কয়েকদিনে ত্রাণের আরও বড় চালান তারা ঘোটাতে পৌঁছে দিতে পারবে। তবে সংস্থাটি জানিয়েছে, চিকিৎসা সহায়তা প্রবেশের সম্ভাবনা খুবই কম, কারণ সিরীয় সরকার চায় না বিদ্রোহীরা সুস্থ হয়ে উঠুক।

Tags: সিরিয়া যুদ্ধ
Previous Post

একাত্তরে মুক্তিকামী বাঙালিকে গুলি করা অফিসারদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন: প্রধানমন্ত্রী

Next Post

নিজেদের উৎপাদিত ফসল তুলে কৃষকের কষ্ট উপলদ্ধি করলো ক্ষুদে শিক্ষার্থীরা

Next Post

নিজেদের উৎপাদিত ফসল তুলে কৃষকের কষ্ট উপলদ্ধি করলো ক্ষুদে শিক্ষার্থীরা

হত্যা

নোয়াখালীতে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT