চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরে মুক্তিকামী বাঙালিকে গুলি করা অফিসারদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 10, মার্চ 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরে মুক্তিকামী মানুষের ওপর যে বাঙালি অফিসাররা গুলি চালিয়েছিলেন জিয়াউর রহমান তাদের মধ্যে ছিলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে সেমিনারে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর রাজনৈতিক পদক্ষেপের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সত্তরের নির্বাচনে জয়ী হতে পাকিস্তানিরা যেমন বিশ দলীয় জোট গড়েছিলো তেমন জোট এখনও রয়েছে।

‘৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক প্রজ্ঞা’ শিরোনামে সেমিনার। আয়োজক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্র। এমিরেটাস অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন মূল প্রবন্ধ পাঠ করার পর এ নিয়ে আলোচনা শেষে সভাপতির ভাষণ দেন ট্রাস্টের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধিকার আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্মৃতিচারণ করেন।  বলেন, যতবারই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনি ততবারই তা নতুন মনে হয়। সম্ভবত এর আবেদন আমাদের জীবতকালে কখনো ফুরাবে না এবং যুগযুগ ধরে এটি তার অবস্থান তৈরি করে নেয়া অব্যাহত রাখবে।

১৯৭১ সালের ২৫ ও ২৬ মার্চের ঘটনাবলী স্মরণ করে শেখ হাসিনা বলেন, সেনানিবাস থেকে একজন স্কুটার চালক তাদের কাছে একজন বাবুর্চির একটি ক্ষুদ্র বার্তা দিয়ে বলেন যে, পাকিস্তানিরা মাঝ রাতের পরে দেড়টায় হামলা শুরু করবে। কিন্তু দখলদার বাহিনী সেদিন রাত ১১টাতেই হামলা শুরু করে।  সেই বার্তাতে বঙ্গবন্ধু ইপিআরের চার কর্মকর্তার কাছে টেলিফোনে স্বাধীনতা ঘোষণার বার্তা পাঠান এবং তাদের নির্দেশ দেন যাতে পাকিস্তানিরা হামলা শুরু না করা পর্যন্ত তারা সেই বার্তা প্রচার না করেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীকে থামাতে চট্টগ্রামে ব্যারিকেড দেয়ার চেষ্টা করায় জিয়াউর রহমান বাঙালিদের ওপর গুলি চালিয়ে অসংখ্য লোককে হত্যা করে।  চট্টগ্রামের অনেক নেতা সেই ঘটনা জানে।

দেশ স্বাধীন করার সব ধরনের প্রস্তুতি বঙ্গবন্ধুর ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক সময় নিষিদ্ধ থাকা ৭ মার্চের ভাষণ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

Tags: প্রধানমন্ত্রীলিড নিউজ
Previous Post

খেলার ভেতর রাজনীতি টানায় গার্দিওলার জরিমানা

Next Post

বন্দী সরকারি যোদ্ধাদের ছেড়ে দিচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী

Next Post
সিরিয়া যুদ্ধ-পূর্ব ঘোটা

বন্দী সরকারি যোদ্ধাদের ছেড়ে দিচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী

নিজেদের উৎপাদিত ফসল তুলে কৃষকের কষ্ট উপলদ্ধি করলো ক্ষুদে শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT