চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদী বই পড়ে হামলায় আগ্রহী হয় ফয়জুর

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
7:02 অপরাহ্ন 06, মার্চ 2018
in অপরাধ
A A
জাফর ইকবাল

কারাবন্দী জঙ্গি নেতা জসিম উদ্দিন রাহমানীর বইপত্রে উদ্বুদ্ধ হয়েই ড. জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর। তবে সে রাহমানীর সংগঠন বা অন্য কোন জঙ্গি গোষ্ঠীর নির্দেশে হামলা চালিয়েছে কিনা, তা এখনও জানতে পারেনি গোয়েন্দারা।

জানা যায়, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিক যে জায়গায় সন্ত্রাসী হামলার শিকার হন ড. জাফর ইকবাল, সেখানে গিয়ে সম্ভাব্য বিভিন্ন আলামত তন্ন তন্ন করে খুঁজেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন ছায়া তদন্তে থাকা সিটিটিসিইউ সদস্যরা। সিটিটিসি প্রধান জানিয়েছেন, কারো উস্কানিতে ফয়জুর হামলা চালিয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

কয়েক বছর আগে আহলে হাদিসের অনুসারী হবার পর পরিবারের সঙ্গে ফয়জুরের সম্পর্কের অবনতি হয় বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন।

আদালতের অনুমতি নিয়ে ফয়জুরকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা নিয়েছে পুলিশ। কিছুটা সুস্থ হলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা।

গত শনিবার নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ৬টার পরপরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। একই কথা জানিয়েছেন হামলার শিকার ড. জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমিন হক।

ওই হামলার ঘটনায় ফয়জুল নামের এক যুবককে হাতেনাতে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা।

Tags: জাফর ইকবালফয়জুর
Previous Post

একজন ফেরদৌসী প্রিয়ভাষিণীর মুক্তিযুদ্ধ

Next Post

বাংলাদেশের মানবসম্পদ খাতে কুয়েতের সহযোগিতার আশ্বাস

Next Post

বাংলাদেশের মানবসম্পদ খাতে কুয়েতের সহযোগিতার আশ্বাস

ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ‘ব্যাটিং উইকেটে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT