চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মানবসম্পদ খাতে কুয়েতের সহযোগিতার আশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 06, মার্চ 2018
in বাংলাদেশ
A A

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের মানবসম্পদ খাতে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছে কুয়েত।

কুয়েত সিটিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ সুলায়মান আল জারাল্লাহ’র বৈঠককালে কুয়েত এই আশ্বাস দেয়।

বৈঠককালে উভয় পক্ষ কুয়েতমুখী বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সেবা কেন্দ্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা যেসব সমস্যার মোকাবেলা করছে, তা সমাধানের আশ্বাস দেন।

দু’দেশের মধ্যে সম্পর্ককে ‘অতি চমৎকার’ উল্লেখ করে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রতিরক্ষা, মানবসম্পদ, অবকাঠামো এবং ব্লু ইকোনমিক মতো খাতে অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারণে সম্মত হয়েছে।

তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কুয়েতের শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মধ্যে সম্পর্কের কথা স্মরণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কুয়েতের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন। এসময় কুয়েতের উপমন্ত্রী সহযোগিতা অব্যাহত এবং ভবিষ্যতে আরো বাড়ানোর আশ্বাস দেন।

Tags: কুয়েতবাংলাদেশমানবসম্পদ
Previous Post

জঙ্গিবাদী বই পড়ে হামলায় আগ্রহী হয় ফয়জুর

Next Post

ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ‘ব্যাটিং উইকেটে’

Next Post

ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ‘ব্যাটিং উইকেটে’

স্বাস্থ্য সচেতন করতে বাংলাদেশ হুয়াওয়ে স্মার্টব্যান্ড ও স্মার্ট স্কেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT