চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসুন বেছে বেছে ‘স্ত্রী মশা’কেই মারি

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:39 অপরাহ্ন 05, মার্চ 2018
in স্যাটায়ার
A A
ছবি: নেট থেকে সংগৃহিত।

ছবি: নেট থেকে সংগৃহিত।

ভাগ্যিস মশাদের ফেসবুক নেই। অথবা থাকলেও সেখানে কোনো মানুষ নেই। না হলে গত কয়দিনে ফেসবুকে মশাদের নিয়ে যা লেখা হচ্ছে তা দেখে মশাদের রিয়্যাক্ট হতো দেখার মতো। এক বড়ভাই মশাদের নিয়ে গণহারে পোস্ট দেওয়া দেখে বিরক্ত হয়ে বলল, কয়েকদিনে মশা নিয়ে যতগুলো পোস্ট দেওয়া হয়েছে দেশে ততগুলো মশাও নেই।

এটা নিয়ে আলোচনা হতে পারে। দেশে মশা বেশি না মশা নিয়ে স্ট্যাটাস বেশি? মশা বেশি হলে আমরা যেমন ফেসবুকে পোস্ট দেই; পোস্ট বেশি হলে মশারা কী করে? মশারা কি মশাদের মেয়রের কাছে অভিযোগ করে? ‘মানুষের জ্বালায় আর চলতে পারছি না। সকাল বিকাল পোস্ট দিয়ে বড্ড জ্বালাচ্ছে।’

দেশে মশা বেশি না মশা নিয়ে পোস্ট বেশি? এই প্রশ্ন যখন মাথায় ঘুরছে তখন একজনের ফেসবুক পোস্ট চোখে পড়লো। তিনি লিখেছেন, ‘মনে হয় খালই ভরা মশা নিয়ে ঘরে ঢুকছি।’

লাল টি-শার্ট পরা এমপি জগলুল হায়দার। মশা নিধনে খালে নেমেছেন।

একজন ফেসবুকে লিখেছেন, মশার কারণে টয়লেট অভ্যাস বদলে যাচ্ছে। এই পোস্ট দ্বারা কী বোঝাতে চেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলতে পারবো না। মশা মারা নিয়ে ব্যস্ত আছি।’

মশা শুধু আমাদের ক্ষতি করছে এমনটা ভাবার সুযোগ কম। এক ভাইয়ের স্ট্যাটাস দেখে সেটাই মনে হলো। তিনি লিখেছেন, ‘সকাল থেকে রাত শুধু হিটই করে যাচ্ছি। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেইল।’

এভাবে মশা বাড়তে থাকলে ভবিষ্যতে আমাদের ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার জন্য কষ্ট করে খেলোয়াড় খুঁজতে হবে না। ইলেকট্রিক ব্যাট চালাতে চালাতে ক্রিকেট ও ব্যাডমিন্টন ব্যাট চালানো দক্ষতা অর্জন হবে সবার। মশা ধরে ধরে দক্ষ হবে ক্যাচ ধরারও।

মশারা নাকি অ্যারোসল ছিটালে এয়ার ফ্রেশনার মনে করে নতুন উদ্যমে কামড়াতে থাকে। ফলে ইলেকট্রিক ব্যাট ছাড়া উপায় নাই।

ভাবছেন, কয়েল জ্বালালেই হিসাব চুকে যায়? ভুল ভাবছেন। কারণ এখনকার মশারা সম্ভব অক্সিজেন মাস্ক আবিষ্কার করে ফেলেছে। তারা মাস্ক পরে উড়ে উড়ে রক্ত খায়। উড়তে উড়তে হাঁপিয়ে উঠলে জ্বলন্ত কয়েলের উপর বসে জিরিয়েও নেয়।

মশাদের জ্বলন্ত কয়েলের উপর বসে থাকা দেখে  একজন মন্তব্য করেছেন, বিশ্বাস তো কবেই উঠে গেছে; যেদিন দেখলাম কয়েলের উপর মশা বসে আছে।

মশাকে কোনোভাবে দমন করতে না পেরে ধরে ধরে খাওয়া শুরু করেছিল একজন। তিনি পরবর্তীকালে ডিসকভারি চ্যানেলে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ নামে একটা অনুষ্ঠান করতেন। ঠিক ধরেছেন। তিনিই পোকা মাকড় খাওয়া বিখ্যাত বিয়ার গিলস।

মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সাতক্ষীরার এমপি জগলুল হায়দার নিজেই নেমে পড়েছেন খাদে। কচুরি পানা তুলে মশার জন্মই বন্ধ করে দিচ্ছেন তিনি। এই ছবি দেখে এক সহকর্মী টিটকারি মেরে বলল, সারাজীবন শুনেছি অমুক এমপি খাদের কিনারায়। আজ দেখলাম মশা এমপিকে খাদেই নামিয়ে দিল।

মশা মারতে ডিসিসির কামান দাগানো।

ঢাকা সিটি কর্পোরেশন অবশ্য মশা মারতে সত্যি সত্যিই কামান দাগানো শুরু করেছে। এক ছবিতে দেখলাম উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রামের আওতায় খোলা জিপের দুই পাশে মেশিন গানের মতো অস্ত্র থেকে ধোঁয়া ছাড়া হচ্ছে। হলিউড সিনেমায় যেমনটা দেখে থাকি আমরা।

ছবি দেখে আরেক সহকর্মী বলল, ২০১৮ সালে এসে সুলতানি আমলের কামানে কাজ হবে? এখন মশা মারতে চাইলে মিসাইল দাগাতে হবে।

ইংলিশ মিডিয়ামের এক পিচ্চি অবশ্য মশা মারার বিরুদ্ধে। সে বলেছে, মশাতো শুধু একটু রক্তই খায়। আর আমরা যে গরু, ছাগল, হাঁস, মুরগি সব খাই। কই এতসব খাওয়ার জন্য আমাদের তো কেউ মারে না?
সে শুধু মশা হাত দিয়ে সরিয়ে দেয়। মারে না।

মশা মারা নিয়ে কথা উঠতেই একটা কথা মনে পড়লো। আমরা সবাই জানি, প্রাণীর রক্ত খায় শুধু মাত্র স্ত্রী মশা। পুরুষ মশার খাদ্য ঘাস। তাহলে আমরা যখন মারছি নারী পুরুষ নির্বিচারে মশা মারছি। যা মশাধিকার আইনের পরিপন্থী। এ ক্ষেত্রে আমরা বেছে বেছে স্ত্রী মশাকেই শুধু মারতে পারি। কী দরকার নিরামিষভোজী মশাদের মেরে হাত রক্তাক্ত করার?

Tags: মশাস্যাটায়ার
Previous Post

জাতীয় গ্রীডে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে: নসরুল হামিদ বিপু

Next Post

তারার মেলায় ‘লাভ এক্সপ্রেস ৩’-এর জমকালো সেলিব্রেশন

Next Post

তারার মেলায় 'লাভ এক্সপ্রেস ৩'-এর জমকালো সেলিব্রেশন

আলো স্লোগানে অভিনব প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT