চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারার মেলায় ‘লাভ এক্সপ্রেস ৩’-এর জমকালো সেলিব্রেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 05, মার্চ 2018
in বিনোদন
A A

গেল ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো তৃতীয়বারের মতো আয়োজন করেছিল ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ৩’। এ আয়োজনে দর্শকদের পাঠানো ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে ১০টি ভালোবাসার শর্টফিল্ম। জনপ্রিয় কোমাল পানীয় প্রাণ ফ্রুটো’র ভেরিফাইড ফেসবুক পেজে পাঠানো গল্প থেকে বাছাই করা হয়েছিল সেরা দশ গল্প।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রোডাকশন’র ব্যানারে সেগুলো থেকে পাঁচ মিনিটের শর্টফিল্ম নির্মাণ করেন শিহাব শাহীন ও আশফাক নিপুণ। এগুলো গেল ১৩ ও ১৪ ফেব্রুয়ারি প্রচার হয়েছিল একটি বেরসরকারি চ্যানেলে। বর্তমানে এগুলো প্রাণ ফ্রুটো’র ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। ভালোবাসার বৈচিত্রতায় নির্মিত শর্টফিল্মগুলো জয় করেছে দর্শকের মন। দারুণ সাড়া ফেলেছে ইউটিউবেও।

সেই উপলক্ষে দশটি গল্পের গল্পকার, দুই নির্মাতা ও কলাকুশলী ও ১০ জন কুইজ বিজয়ীকে (সঙ্গীসহ) নিয়ে একটি সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। তাদের মধ্যে ছিলেন মাজনুন মিজান, মিশু সাব্বির ,শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, আশনা হাবিব ভাবনা, তামিম মৃধা, আজমেরী আশা, তাসনুভা তিশা, সানজানা রিয়া, বৃষ্টি ইসলাম প্রমুখ।

আরও ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান, প্রাণ বেভারেজ লিমিটেডের ব্রান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুর রহমানসহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরটিভির পক্ষ থেকে ছিলেন টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব ও আরও অনেকে।

অভিনেতা মিশু সাব্বির ও উপস্থাপিকা ত্রয়ীর উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দশটি গল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন দুই নির্মাতা শিহাব শাহীন ও আশফাক নিপুন। অভিজ্ঞতার কথা জানান উপস্থিত তারকারাও। প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসার অনেক গল্প লুকানো থাকে। সেটি হতে পারে বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। আবার এসব গল্পের সঙ্গে জড়িয়ে থাকে যত্ন, বিশ্বাস ও নানা ধরনের ত্যাগ। আড়ালে থাকা ভালোবাসার এসব গল্প সবার সামনে তুলে ধরতেই ছিল আমাদের এ প্রয়াস। দর্শক সাড়ায় আমরা অভিভূত।’

Tags: আশফাক নিপুনপ্রাণ ফ্রুটোভালোবাসা দিবসশিহাব শাহীন
Previous Post

আসুন বেছে বেছে ‘স্ত্রী মশা’কেই মারি

Next Post

আলো স্লোগানে অভিনব প্রতিবাদ

Next Post

আলো স্লোগানে অভিনব প্রতিবাদ

কম দামে ম্যাকবুক এয়ার আনবে অ্যাপল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT