চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাস পর ‘সুরগাঁও’, বছরের প্রথম মঞ্চায়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 04, মার্চ 2018
in বিনোদন
A A

শিল্পকলা সন্ধ্যা আবারো ‘সুরগাঁও’ যাবে। মঙ্গলবার। জাদুবাস্তবতার নাট্যভ্রমণে। পাঁচ মাস পরের যে ভ্রমণে পুনরায় জানা যাবে এক কালো ঠোঁটের গল্প। ওষ্ঠাকালার ঠোঁট। প্রেমিকের মৃত্যুর জন্যে নিজেই দায়ী ভেবে যে ওষ্ঠকালা হপহপ করে গিলে ফেলেছিলো ২২টা কুপির আগুন। তারপরও বেঁচে গিয়েছিল ওষ্ঠকালা। সেই গল্প। যার সঙ্গে থাকবে আনাল ফকির, আসমান, সুহি অথবা হাক্কা ব্যাপারী। বাজবে অসুর বধের সুর।

দেশ নাটকের ২২তম প্রযোজনা ‘সুরগাঁও’ নতুন বছরে প্রথমবার মঞ্চস্থ হচ্ছে। এ নাটকে নির্দেশনার মাধ্যমে ১৭ বছর পর মঞ্চে নির্দেশনায় প্রত্যাবর্তন করেন মাসুম রেজা। গত বছর ২০ জানুয়ারি প্রথম মঞ্চে আসে নাটকটি। ২০০০ সালে সর্বশেষ নিজের লেখা নাটক ‘নিত্যপুরাণ’ ৬ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে বাংলা নাট্য সাহিত্যের প্রথম জাদুবাস্তব নাটক ‘সুরগাঁও’।

‘সুরগাঁও’ নাটকের শুরু আসমান ফকিরের যাদুর বাস্তবতায়। তিনি ভবিষ্যৎ দেখতে পান। আসমান ফকির দেখেন, সুরগাঁওয়ের পত্তনকারী আনাল ফকির ১৮০ বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়েছেন। তিনি ফিরে আসছেন সুরগাঁওয়ে। সত্যি ফিরে আসেন আনাল ফকির। উধাও হয়ে যাওয়ার আগে কোনো একদিন বাঁশি বুড়ির হাতে দিয়ে যান এক মোহন বাঁশি। বলে যান, বাঁশির সুর দিয়ে মানুষের ভেতরের অসুরকে দূর করতে। সেই থেকে বাঁশি বুড়ি থানা থেকে আসামিদের চেয়ে নিয়ে এসে বাঁশি বাজানো শেখায়। আনাল ফকির ফিরে আসার পরই নতুন এক সঙ্কটের মুখোমুখি হয় সুরগাঁও। সময়ের বিপরীতে ১৮০ বছর আনাল ফকির প্রত্নকাল ভ্রমণ করেছেন। তার ইচ্ছায় তিনি ভ্রমণ করেন ব্যাবিলন, স্যার টমাস মুরের সময়কালের ইংল্যান্ড, কুরুরাজ্য, দামেস্ক, সক্রেটিসের সময়কালের গ্রিসসহ অনেক জায়গা। এসব স্থান ভ্রমণকালে ব্যাবিলনের রাণী, স্যার টমাস মুর, পাণ্ডবভার্যা দ্রৌপদী, সক্রেটিসের বন্ধু ক্রিটো এবং দামেস্কের আমীর অমূল্য কিছু উপহার দেন আনাল ফকিরকে। কিন্তু কালের বিপরীতে ভ্রমণ এবং কালের গর্ভ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে তাম্রসেনার দল ঢুকে পড়ে সুরগাঁওয়ে। সুরগাঁওয়ে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। এভাবেই এগিয়ে যায় সুরগাঁও নাটকের কাহিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুন চৌধুরী, কুদ্দুছ মাখন, ফিরোজ আলম, শাহেদ নাজির, মেঘলা মায়া, তামিমা তিথি, নয়ন মাহমুদ শূন্য, জলি চৌধুরী, শাফিজ আল মামুন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, রোশেন শরিফ প্রমুখ। সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারি নির্দেশক অয়ন চৌধুরী ও নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন।

Tags: মাসুম রেজাশিল্পকলাসুরগাঁও
Previous Post

মিরপুরে উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

Next Post

রোগি প্রতি ডাক্তারের সময় বনাম ১০ হাজার নতুন ডাক্তার নিয়োগ

Next Post

রোগি প্রতি ডাক্তারের সময় বনাম ১০ হাজার নতুন ডাক্তার নিয়োগ

মেঘে ঢাকা

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT