চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবের শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের ‘মেঘে ঢাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 04, মার্চ 2018
in বিনোদন
A A
মেঘে ঢাকা

মেঘে ঢাকা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’(LIFE WITHOUT SUN)।  কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের শর্ট ফিল্ম কর্নারের ক্যাটালগে যুক্ত হয়েছে এর সংক্ষিপ্ত তথ্য ও পোস্টার।  কানের শর্ট ফিল্ম কর্নারেই এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ‘মেঘে ঢাকা’র ইংরেজি নাম ‘লাইফ উইদাউথ সান’। এটি পরিচালনা করেছেন মনজুরুল আলম।  আয়োজকরা উল্লেখ করেছেন, ‘মেঘে ঢাকা’ মনজুরুল আলমের প্রথম ছবি। এর গল্প আর চিত্রনাট্যও তারই।

নিজের ছবি প্রসঙ্গে পরিচালক মনজুরুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, একটি মানবিক গল্পের মাধ্যমে সেই বার্তা তুলে ধরতে চেয়েছি।’

১১ মিনিট ব্যাপ্তির এ ছবির মূল চরিত্র সুবিধাবঞ্চিত শিশু হাবু।  সে গ্রামের তাঁত শ্রমিক।  প্যারালাইজড বাবাকে নিয়েই তার পৃথিবী।  হঠাৎ ঘূর্ণিঝড়ে তাঁত শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  গ্রামে বেঁচে থাকার অবলম্বন না দেখে বাবাকে নিয়ে হাবু কাজের সন্ধানে ঢাকায় আসে। কিন্তু শহরে এসেও রোদ্দুরের দেখা মেলে না হাবুর। রাজধানীতেও বাবাকে নিয়ে নতুন ঝড়ের মুখোমুখি হয় সে। হাবু চরিত্রে অভিনয় করেছেন হাবিব অরিন্দ্য। তার বাবার চরিত্রে অভিনয় করেছেন কাজী বাবুল।

কান উৎসব প্রসঙ্গে পরিচালক বলেন, ‘কানের ৭১তম আসরের শর্ট ফিল্ম কর্নারে ছবিটি জমা দিয়েছিলাম।  এই কর্নারে দেখানোর জন্য আয়োজকরা আমার ছবি নির্বাচন করেছেন। এজন্য আমি উচ্ছ্বসিত।’

ছবিটির শুটিং হয়েছে পাবনার আটঘরিয়া, হাতিরঝিল, তেজগাঁও রেল স্টেশন, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে। এর সম্পাদনা করেছেন সবুজ খান।  শব্দসজ্জা করেছেন রিপন নাথ। ফিল্মিয়ানা প্রোডাকশনের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জনি হক ও মনজুরুল আলম। কানের শর্ট ফিল্ম কর্নারে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছোট দৈর্ঘ্যের ছবিগুলো দেখানো হয়। এর মাধ্যমে এগুলোর নির্মাতাদের সামনে নতুন দুয়ার খোলে। ফিল্ম প্রফেশনালদের সঙ্গে তাদের ভাবনার আদান-প্রদান হয়।

এবারের আসরে জসিম আহমেদের ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ও অংশ নিচ্ছে কানের শর্ট ফিল্ম কর্নারে।  এর বিষয়বস্তু রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন।

Tags: কান চলচ্চিত্র উৎসবশর্ট ফিল্ম
Previous Post

রোগি প্রতি ডাক্তারের সময় বনাম ১০ হাজার নতুন ডাক্তার নিয়োগ

Next Post

বাংলাদেশের অস্থিরতার বার্তা দিতেই এই হামলা: সংস্কৃতিমন্ত্রী

Next Post

বাংলাদেশের অস্থিরতার বার্তা দিতেই এই হামলা: সংস্কৃতিমন্ত্রী

নারীকে সন্তানের চেয়ে দ্বিগুণ মানসিক চাপে রাখে তার স্বামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT