চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে তোয়াক্কা করে না আইরিন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

একেবারে স্পষ্টবাদী ও চঞ্চল প্রকৃতির মেয়ে আইরিন আফরোজ। কাউকে সে তোয়াক্কা করে না। এমনকি এলাকার মাস্তান টাইপের ছেলেকেও পেটায় আইরিন!

ভাবা যায়? পরে আইরিন জানতে পারেন, যে ছেলেটিকে তিনি পিটিয়েছেন, সে মাস্তান হলেও তাকে ভীষণ পছন্দ করে। এমন চরিত্র ও গল্পের ছয় পর্বের অ্যাকশন আওয়ার সিরিজের নাটকে অভিনয় করেছেন আইরিন আফরোজ। এই নাটকটির নাম ‘অন্ধকারে আলো’, রচনা করেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও এলাকায় এর শুটিং হয়।

চ্যানেল আই অনলাইনকে আইরিন আফরোজ বলেন, এটি অ্যাকশন ঘরানার নাটক। যেখানে মারামারি-কাটাকাটি, সংঘর্ষ রয়েছে। আমাকে নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব দেখা যাবে। দর্শকরা কিছুটা সিনেমার ফ্লেভার পাবেন।

তিনি বলেন, নাটকে আমার চরিত্রের নাম মিথিলা। সেখানে আমাকে যতটা ভায়োলেন্টভাবে দেখা যাক কেন, বাস্তবে কিন্তু আমি খুব লক্ষ্মী মেয়ে।

আইরিন ছাড়াও ‘অন্ধকারে আলো’ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ, ইভান সাইর প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এদিকে, মায়ের অসুস্থতার জন্য কিছুদিন কাজে অমনোযোগী ছিলেন আইরিন আফরোজ। তবে এখন আবার আগের মতো ছন্দে ফিরেছেন। তিনি জানান, দুই-তিনটা নতুন সিরিয়ালে কাজ করতে পারিনি আমার মা অসুস্থ ছিলেন বলে। এখন তিনি ভালো আছেন। আইরিন বলেন, একদিন প্রজ্ঞার দিন, ব্যাচেলর ডট কম ইত্যাদি নাটকে অভিনয় করছি।

ছবি: শাকিব আহমেদ

Tags: আইরিন আফরোজ
Previous Post

বঙ্গতাজের নামে গাজীপুরে হচ্ছে মেডিকেল কলেজ ও হাসপাতাল

Next Post

শাকিবকে ঘিরে এক বিকেল, এবং জমজমাট এফডিসি

Next Post

শাকিবকে ঘিরে এক বিকেল, এবং জমজমাট এফডিসি

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার নারীদের জন্য সহানুভূতি জাগে, ভালোবাসা নয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT