চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার নারীদের জন্য সহানুভূতি জাগে, ভালোবাসা নয়!

সুলতানা হিমু by সুলতানা হিমু
1:56 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in মতামত
A A
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দিবস আসছে। সবাই সেদিন নারীদের নিয়ে স্ট্যাটাস দিবে। কেউ মায়ের সঙ্গে, কেউ বোনের সঙ্গে, কেউ বউ, ভাবী, প্রেমিকা কিংবা অনুপ্রেরণা দেয় এমন কোন নারীর সঙ্গে। আর আমার মনে পড়ছে ৮ই মার্চ ২০১৭, দুপুরের সময়টা। রেডিও সংবাদ উপস্থাপনা ছিলো আমার। সহকর্মী প্রিয়া কুন্ডুর প্রতিবেদনে প্রথম শুনলাম ধর্ষণের শিকার হওয়া একজনের লড়াইয়ের কথা। সেই দিনের দুপুর আর মৌরির (ছদ্মনাম) কণ্ঠ আজও আমায় নাড়া দিয়ে যায়। প্রায় এক বছর হলো তার গল্প শুনেছি। এখনও আমার কানে বাজে তার শব্দগুলো। তার ফোঁপানো কান্নার আর্তনাদ! কথাগুলো জড়িয়ে যাচ্ছিলো তার। সেদিন মৌরি রেডিওতে হাজারো শ্রোতাকে জানিয়েছিলো কীভাবে আপন চাচাতো ভাই সংসারে সাহায্য করার ছলে ঝাঁপিয়ে পড়েছিলো বাবাহীন ছোট্ট মৌরির উপর। অন্যায় না করেও ভয়াবহ স্মৃতির সেই যন্ত্রণা আজও বয়ে চলছে মৌরি। মৌরির কন্ঠ আমাকে সেদিন কাঁদিয়েছিলো! মনে হচ্ছিল, পথে ঘাটে প্রতিদিন নানা রকম হয়রানি যেখানে সহজে এড়ানো যায় না, সেখানে মৌরি কীভাবে বয়ে চলছে এই মানসিক ক্ষত!

মা-ভাই-বোন নিয়ে আজ মৌরি প্রতিষ্ঠিত একজন মানুষ। বিয়ে করেননি এখনও। কেন করেননি তার উত্তরটাও সোজাসাপ্টা। সে এখনও কোন ছেলেকে বিশ্বাস করতে পারে না। যাকে মৌরি বিয়ে করবে, সে মানুষটি যে কোনদিন কোন মেয়ের সাথে অন্যায় করেনি বা বিয়ের পর কোন অন্যায় করবে না, তার গ্যারান্টি কী? এমনটা হলে মৌরির পক্ষে তা মেনে নেয়া সম্ভব হবে না। তাই তার কাছে এখন একা থাকাই শ্রেয়!

আরেকটা মেয়ের গল্প বলি। তার নাম জয়া (ছদ্মনাম)। বয়স তখন তার তেরো কি চৌদ্দ। অ্যাবিউজের পাশাপাশি ধর্ষণের স্বীকার হয় পরিবারের কাছের এক আত্মীয় দ্বারা, যে কিনা প্রভাবশালী। বাবা-মা সমাজের ভয়ে কখনও মুখ ফুটে কথা বলেনি। আর সেটা মেনে নিয়ে এখনও স্বাভাবিক মানুষের মতোই বেঁচে আছে জয়া। কিন্তু ভিতরে ভিতরে সেই স্মৃতি এখনও পোড়ায় তাকে। মাঝে মাঝে তার মনে হয় আত্মহত্যাই সমাধান। জয়ার কাছে সবিনয়ে জানতে চাইলাম, আচ্ছা বাবা মায়ের উর্ধ্বে গিয়ে কখনও ওই ধর্ষকের বিচার করার চিন্তা করেননি?

জয়া বললেন, কার কাছে বিচার চাইব! পুলিশের কাছে, সরকার, সমাজের কাছে। কি যে বলেন! জানেনই তো এই সমাজ ধর্ষণের বিচার চাইতে পারে। তবে সেটা এক সপ্তাহ, দুই সপ্তাহ কিংবা মাসখানেক। কিন্তু ধর্ষণের শিকার হওয়া নারীকে আপন করে ক’জন? আমাদের জন্য ওই এক এনজিও, না হলে পূনর্বাসন কেন্দ্র। সাধারণ মেয়ে হিসেবে আমি কি তখন বাঁচতে পারব? বলেন?

উল্টো প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হলাম। যাই হোক। জয়ার কাছে জানতে চাইলাম বাবা-মা ছাড়া ধর্ষণের কথা কখনও কি কাউকে বলেছেন?

বললেন, বাবা-মা ছাড়া আরেকজন জানে। যাকে ভালোবেসেছিলাম। জানি না কেন তাকে বলেছিলাম। মনে করেছিলাম, হয়তো এই মানুষটা আমার খুব কাছের কেউ। কিন্তু না! আমি ভুল ছিলাম। আমাদের মতো মেয়েদের জন্য সহানুভূতি হয়। কিন্তু আমাদের জন্য কারও ভালোবাসা জন্মায় না! নাটক সিনেমায় যা দেখায়, বাস্তবতা তার চাইতে অনেক বড় কঠিন। সবাই তো আর মহামানব না। প্রত্যেকেরই নিজ নিজ চাওয়া পাওয়া থাকে। এগুলো মানতে শিখে গেছি। আমি এখন আমার মতো করে ভালোই আছি। তবে মৃত্যুর আগ পর্যন্ত আমি ব্যাপারটাকে ভুলে যেতে বা অস্বীকার করতে পারব না। যতদিন আছি একটু ভালোভাবেই বেঁচে থাকতে চাই, কষ্টটাকে সাথে নিয়েই।

মৌরি আর জয়ার গল্প শুনে তাজ্জব বনে যাই। কতটা শক্ত তারা। ধর্ষণের শিকার হয়েও তারা আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। হয়তো তারা অপরাহ উইনফ্রে কিংবা ম্যাডোনার মতো বিশাল মঞ্চে লড়াইয়ের কথা বলতে পারেনি, জীবন যুদ্ধকে জয় করে তারা আজও অপ্রকাশ্য। তারপরও তারা বেঁচে আছে। তারাও আপনার আমার মতো স্বাভাবিকভাবে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু অজানা এক ভয় তাদের সেই স্বপ্নটাকে কালো চাদর দিয়ে ঢেকে দেয়। সেই চাদরে ঢাকা পড়ে মৌরি আর জয়ারা।

কিছু করার সাধ্য না থাকলেও শুধু বলব, ভালো থাকুক মৌরী আর জয়ারা। তোমাদের মেঘের কালো আকাশ থেকে ঝড়ে পড়ুক সব বৃষ্টি। তোমাদের জীবনে নেমে আসুক শুভ্র ভোরের আলো, যে আলোয় নি:শ্বাস নেবে তোমরা!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: ধর্ষণধর্ষণের শিকার
Previous Post

শাকিবকে ঘিরে এক বিকেল, এবং জমজমাট এফডিসি

Next Post

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Next Post

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রথমবারের মতো নারী সেনা নিয়োগ দিচ্ছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT