চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রান্স-তাসমান জিতে ‘নাম্বার ওয়ান’ অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

দুই দফা বৃষ্টি। প্রথমবার ‘ক্ষতি’ না হলেও দ্বিতীয়বার আর রক্ষা পায়নি নিউজিল্যান্ড। বেরসিক সেই বৃষ্টি বাধায় ট্রান্স-তাসমান টি-টুয়েন্টি ট্রফির ফাইনালে ১৯ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে তারা। ত্রিদেশীয় এই সিরিজ জেতায় টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গেছে অজিরা।

নিউজিল্যান্ড এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে দলটি। পরে অস্ট্রেলিয়ার ইনিংসে ১৫তম ওভারে দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে খেলা শেষ ঘোষণা করা হয়। তখন অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১২১। বৃষ্টি-আইনে যা জয়ের জন্য যথেষ্ট।

দুই ওপেনার গাপটিল এবং মুনরো ৪৮ রানের জুটি গড়েন। জুটি ভাঙে গাপটিলের বিদায়ে। ১৫ বলে ২১ রান করে স্ট্যানলেকের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন। ১৪ বলে ২৯ করেন মুনরো।

মিডলঅর্ডারে রস টেইলর ৩৮ বলে দুই ছয়, এক চারে ৪৩ করে অপরাজিত থাকেন।

অ্যাস্টন অ্যাগার চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে নেন টাই এবং রিচার্ডসন।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে সপ্তম ওভারে বৃষ্টি নামে। কিছুক্ষণ পর সেটি থেমে যাওয়ায় কার্টেল ওভারের দরকার পড়েনি।

ওপেনার ডি’আর্চি শর্ট ৩০ বলে ৫০ করে বিদায় নিলে জয়ের পথে হাঁটতে থাকে অজিরা।

৭২ থেকে ৮৪’তে যেতে যেতে শর্ট, ওয়ার্নার এবং অ্যাগার ফিরে গেলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। হাল ধরেন ম্যাক্সওয়েল এবং ফিঞ্চ। ‘মারকুটে’ ম্যাক্সওয়েল এদিন স্বভাব বিরুদ্ধ শান্ত ব্যাটিং করতে থাকেন। প্রথম ছয় হাঁকান ১৮তম বলে।

এরপর ১৫তম ওভারে আবার বৃষ্টি নামে। তখন ৩২ বলে সাত উইকেট হাতে রেখে ৩০ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেই বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকার কারণে ম্যাচ শেষ ঘোষণা করা হয়। তাতে কপাল পোড়ে নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

ম্যাচসেরা হয়েছেন অ্যাস্টন অ্যাগার। সিরিজের সেরা গ্লেন ম্যাক্সওয়েল।

Tags: ট্রান্স-তাসমান সিরিজ
Previous Post

বিক্রি তালিকায় সবসময়ই শীর্ষে থাকে অভিধান

Next Post

নবজাতক শিশু মৃত্যু কমানোর পথে এগিয়ে বাংলাদেশ

Next Post
নবজাতক শিশু মৃত্যু-বাংলাদেশ

নবজাতক শিশু মৃত্যু কমানোর পথে এগিয়ে বাংলাদেশ

কৃষকের ভাষা বোঝে ‘হৃদয়ে মাটি ও মানুষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT