চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এদেশে সবার অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মামলার বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষন করছে তারা।

সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই বৈঠক হয়।

ইইউ’র দক্ষিন এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও দলের সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন।

এর আগে, বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল জানায়, বেগম খালেদা জিয়ার দল একটি কঠিন সময় পার করছে। বিএনপির জন্য এই সময়টা অবশ্যই চ্যালেঞ্জের, যদিও তাদের উচিত নির্বাচনে মনোনিবেশ করা।

আগামী নির্বাচনে ইসির দায়িত্বের বিষয়ে তারা বলেন, বিদ্যমান আইনেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। জনগণ যাতে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করা জরুরি।

সিইসির সঙ্গে সাক্ষাত শেষে ইইউ ডেলিগেশন প্রধান জেন ল্যাম্বার্ট বলেন: বিএনপি চেয়ারপারসনের মামলা নিয়ে মন্তব্য করবো না। সেটা আমাদের এখতিয়ারে নেই। তবে কঠিন সময় পার করছে বেগম জিয়ার দল। তার দলের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জের।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবাসে তার নির্বাচন করার বিষয় নিয়ে সিইসির কাছে জানতে চায়।

এর পরিপ্রেক্ষিতে সিইসি কেএম নুরুল হুদা বলেন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা পুরোটাই আদালতের এখতিয়ার, এখানে ইসির কোন ভূমিকা নেই।

Tags: ইইউইউরোপীয় পার্লামেন্টখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল
Previous Post

বইমেলায় অন্যরকম ভ্রমণকাহিনি ‘লন্ডনের দিন-রাত্রি’

Next Post

আরেকবার ফিরতে চান মৃত্যুঞ্জয়ী যুবরাজ

Next Post
বাংলাদেশি ক্রিকেটার যুবরাজ টেনিস ব্যাগ নিয়ে স্টেডিয়ামে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকবার ফিরতে চান মৃত্যুঞ্জয়ী যুবরাজ

‘কেআইবি কৃষি পদক-২০১৮’ পেল মৎস্য গবেষণা ইনিস্টিটিউট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT