চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় অন্যরকম ভ্রমণকাহিনি ‘লন্ডনের দিন-রাত্রি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2018
in শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ফারহিম ভীনার লেখা এক অন্যরকম ভ্রমণকাহিনি ‘লন্ডনের দিন-রাত্রি’। গতানুগতিক ভ্রমণকাহিনির মতো এতে পাখি-চোখে বর্ণিল ও আনন্দনগরী লন্ডনকে দেখা হয়নি। এখানে মনুমেন্টের উচ্চতা আর জাদুঘরের উচ্ছ্বসিত বর্ণনার আতিশয্য নেই। এ কাহিনী হপ অন-হপ অব বাসের মতো দৌড়ে দৌড়ে বিগবেন, টাওয়ার অব লন্ডন বা মিউজিয়াম দেখা নয়। এ রাণীবাড়ির প্রহরী বদলের রাজকীয় দৃশ্যের মুগ্ধ বর্ণনা নয়। এ ছুঁয়েছে ভিন্ন দেশ, সংস্কৃতি ও বহু ভাষাভাষী মানুষকে একটু একটু করে আবিষ্কার ও উপস্থাপন।

এ কাহিনীতে দেখা মিলবে বাংলাদেশসহ বিভিন্ন দেশ, এমনকি সুদূর আফ্রিকা থেকে আসা অভিবাসী মানুষের জীবনসংগ্রাম ও নতুন এক সংস্কৃতি। এক ভ্রমণকাহিনীতে পাওয়া যাবে অসংখ্য জীবন ও জনপদের গল্প। এ বইয়ে আছে নতুন দেশ দেখা ও জানার আনন্দ। কিন্তু তাকে ছাপিয়ে ক্রমেই যেন বড় হয়ে ওঠে ফেলে আসা দেশের জন্য দীর্ঘশ্বাস, অভিবাসী জীবন, ব্রিটিশ সংস্কৃতি এবং সে সংস্কৃতিতে ঠাঁই নেওয়া নতুন মানুষের গল্প। এই কাহিনীতে বয়ে যায় বহু সংস্কৃতির এক অপূর্ব মিলনধারা। লেখক ফারহিম ভীনা জাদুর তুলিতে এঁকেছেন লন্ডনের জীবনযাপনের নানা রকম দৃশ্য। ভ্রমণ ও সংস্কৃতিপিপাসু মানুষের কাছে বইটি আনন্দ-বেদনার ভিন্ন জগতের এক নতুন দরজা খুলে দেবে।

ফারহিম ভীনা পেশায় সরকারি কর্মকর্তা, নেশায় লেখক। বাইরের পোশাকি জীবনকে সরিয়ে তিনি ক্রমেই জেগে উঠছেন ভিন্নমাত্রার এক লেখক হিসেবে। গবেষণা ও সাহিত্যের সব শাখার প্রতি রয়েছে তার গভীর দুর্বলতা। ১৯৯৭ সালে ফারহিম ভীনার প্রথম কিশোর গল্পসংকলন ‘চাঁদের সাথে আড়ি’ প্রকাশিত হয়। দীর্ঘ বিরতির পর নগরজীবনের নিঃসঙ্গতা নিয়ে ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘তবে আমি বৃক্ষ হব’। নারী, শিশু, গণমাধ্যম, উন্নয়ন ও সুশাসন বিষয়ে তার বিভিন্ন লেখা জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে। ‘লন্ডনের দিন-রাত্রি’ ফারহিম ভীনার প্রথম প্রবাস উপাখ্যান।

বইটি পাওয়া যাচ্ছে দিব্য প্রকাশনীর ৩৫৪ নম্বর স্টলে। এছাড়া অনলাইন বুকশপ রকমারি ডটকম থেকে সংগ্রহ করা যাবে লন্ডনের দিন-রাত্রি।

Tags: অমর একুশে বইমেলা-২০১৮
Previous Post

গীতিকার লতিফুল ইসলাম শিবলীর ‘দখল’

Next Post

সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: ফখরুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ: ফখরুল

বাংলাদেশি ক্রিকেটার যুবরাজ টেনিস ব্যাগ নিয়ে স্টেডিয়ামে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকবার ফিরতে চান মৃত্যুঞ্জয়ী যুবরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT