চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে ড্রয়ের আনন্দ জয়ের সমান

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:41 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ম্যাচ শেষ। পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করছেন মাঠকর্মীরা। গ্যালারির চোখগুলো তাকিয়ে সেদিকে। কিছুক্ষণ পর এ মঞ্চেই আসবেন দারুণ সব কীর্তি গড়া মুমিনুল হক। হাতে তুলবেন ম্যাচসেরার পুরস্কার। ‘লোকাল বয়ে’র ট্রফি হাতে তোলার দৃশ্য দেখতেই সাগরিকায় ম্যাচ শেষেও দর্শকদের ঘরে ফেরার তাড়া নেই।

মুমিনুল পুরস্কার হাতে তুলতেই করতালিতে সরব হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। কিন্তু মুমিনুলের কথা শোনা হল না অপেক্ষারত ক্রিকেটপ্রেমীদের। সাউন্ড সিস্টেম যে নষ্ট! জায়ান্ট স্ক্রিনে চোখ রেখে বুঝে নিতে হল ভাষা!

রোববার ড্র ম্যাচে জয়ের সমান আনন্দই এনে দিয়েছেন মুমিনুল। এ বাঁহাতি জোড়া সেঞ্চুরি না করলে ম্যাচের কী হত সেটা সহজেই অনুমেয়! ঘরের ছেলে বলে মুমিনুলের কীর্তি প্রাণভরে উপভোগ করেছে চট্টগ্রামের মানুষ। যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে হার বাঁচিয়েছেন তাতে অবশ্য আনন্দে ভেসেছে পুরো বাংলাদেশই।

মুমিনুল ব্যাটিংয়ে নামলে দর্শক বেড়ে যায় জহুর আহমেদে। এটা সাগরিকার চেনা দৃশ্য। প্রথম ইনিংসের ১৭৬ রান, আর দ্বিতীয় ইনিংসের ১০৫ রানের সময় দর্শকের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। দ্বিতীয় সেঞ্চুরিটা ছিল গুরুত্বপূর্ণ। পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর ‘হান্ড্রেড চাই, মুমিনুল’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে সাগরিকার আকাশ।

মূর্তিকারিগর

ক্রিকেট পিপাসু যারা পাঁচদিনই মাঠে এসেছেন, তারা খুব কাছে থেকে দেখেছেন ম্যাচের রং বদলানো। হয়েছেন চড়াই-উতরাইয়ের সঙ্গী। দর্শকদের উচ্ছ্বাসটা ভালভাবেই ফিরিয়ে দিয়েছেন মুমিনুল। পেয়েছেন অপার ভালবাসাও। দিনভর খেলা দেখে যেমন দর্শকদের ক্লান্তি নেই, মাঠে ওভারের পর ওভার ব্যাটিং-ফিল্ডিং করে ক্লান্তি নেই মুমিনুলেরও।

১৭৬ রানের ইনিংস খেলে যাওয়া মুমিনুল ফিল্ডিং করেছেন ২০০ ওভার। পরে ব্যাটিংয়ে নেমে আবার ১০৫ রানের ইনিংস। সামলেছেন সংবাদমাধ্যমকেও। সেটি শেষ করে মাহমুদউল্লাহর জন্মদিন পালন করতে ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আনা কেকও কেটেছেন বার্থডে বয়ের পাশে দাঁড়িয়ে। মেতেছিলেন দুষ্টুমিতেও।

এই স্টেডিয়ামে মুমিনুলের অনেক স্মৃতি, অনেক প্রাপ্তি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়লেন খুব চেনা সেই ভেন্যুতেই। এখানে মাত্র ৭ টেস্ট খেলে পাঁচ সেঞ্চুরি হয়ে গেল তার। তাতে এক ভেন্যুতে বাংলাদেশের পক্ষে দ্রুততম এক হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকলেন। চট্টগ্রামে এক হাজার রান করা একমাত্র বাংলাদেশি মুশফিকুর রহিমের লেগেছে ১৪ টেস্ট। সাত টেস্টেই মুমিনুলের রান ৮৬৯। গড় ৮৬.৯০।

জহুর আহমেদে ফিরলেই কেন রানের ফল্গুধারা ছোটে ব্যাটে সে রহস্য জানা নেই মুমিনুলেরও, ‘সে রহস্য জানা নেই, আমার কাছে মনে হয় না যে বিশেষ কোন কারণ আছে। ওভাবে চিন্তা করেও নামি না যে এই মাঠে রান করি। গত দুই, তিন টেস্টে এ মাঠে কিন্তু রান পাইনি। এখানে আসলে হয়ত রান হয়ে যায়।’

রহস্যটা মুমিনুল জানুন আর না জানুন, এই মাঠে, এমনকি সব মাঠেই তার ব্যাটে রানবন্যা ছুটুক সেটা কায়মন বাক্যে চেয়ে থাকেন টাইগারপ্রেমীরা। মুমিনুলকে জাগিয়ে তোলার পেছনে রহস্য হয়ত সেই ক্রিকেটপ্রমী দর্শকরাই! সারাদিন ‘মুমিনুল, মুমিনুল’ বলে যারা গলা ফাটান।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুল
Previous Post

দেশে আর অগ্নি ও বোমা সন্ত্রাস হতে দেব না: ডিএমপি কমিশনার

Next Post

প্রিজনভ্যানে হামলার ঘটনায় দুইশ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি কমিশনার

Next Post

প্রিজনভ্যানে হামলার ঘটনায় দুইশ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি কমিশনার

করুনারত্নের অভিযোগ, মাহমুদউল্লাহর জবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT