চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি, জামাত ও পাকিস্তান একই বৃন্তের ৩টি ফুল: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A
তুরিন আফরোজ

তুরিন আফরোজ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দীন কাদের চৌধুরীকে উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব এনেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, বিএনপি, জামাত এবং পাকিস্তান একই বৃন্তের ৩টি ফুল- আদর্শগত ভাবে এদের মধ্যে কোন পার্থক্য নেই। মৌলিকভাবে এরা একে অপরের পরিপূরক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির এক সভায় এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, একটু লক্ষ্য করলে দেখা যাবে যুদ্ধাপরাধীরদের বিষয়ে সর্ব প্রথম শোক প্রকাশ করে জামাত। এর পরে পাকিস্তান তার পার্লামেন্টে শোক প্রস্তাব আনে। সর্বশেষে, বিএনপি নামক দলটিও তাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভায় একজন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী তথা সালাউদ্দীন কাদের চৌধুরীর জন্য শোক প্রস্তাব এনেছে।

এছাড়াও বিএনপির শোক প্রস্তাবে আব্দুর রহমান বিশ্বাস নামের আরও একজন রাজাকারের নাম ছিল। তাদের এই মায়া কান্না প্রমাণ করে তারা এখন কোন রাজনৈতিক দল নয় বরং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল এদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা। বিএনপির এই রাজাকার ও মানবতাবিরোধীদের পক্ষে মায়া কান্নার কারণে তাদের কোন নৈতিক অধিকার নেই স্বাধীন দেশে।

তাদের এরূপ কর্মকাণ্ড শুধু মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা নয় বরং ৩০ লাখ শহীদ ও ৫ লাখ নির্যাতিতা মা-বোনের দীর্ঘশ্বাসের প্রতি চরম অপমান। তাই সময় এসেছে বিএনপি-জামাত জোটকে রাজনৈতিক জোট না বলে “পাকিস্তানি এজেন্ট” দের জোট নামে সম্বোধন করা।

Tags: বিএনপিমানবতাবিরোধী অপরাধ
Previous Post

ইসলাম প্রচারে লন্ডন গেলেন অনন্ত জলিল

Next Post

শাইনপুকুর ছেড়ে আবাহনীতে মাশরাফী

Next Post

শাইনপুকুর ছেড়ে আবাহনীতে মাশরাফী

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT