চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা থেকে সবচেয়ে বাজে অবস্থানে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জয়, চার বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার। সব মিলিয়ে এক মৌসুমে পাঁচ শিরোপা। সেই সঙ্গে পরপর দুবার ফিফা-ব্যালন ডি অ’র ট্রফি ঘরে তুলেছিলেন রোনালদো, সেরা কোচ হয়েছিলেন জিদানও। আগেরবার রিয়াল যেখানে হাত দিয়েছে, সেখানেই এমন সোনা ফলিয়েছিল। অথচ সেই দলটি মৌসুমের মাঝপথে এসে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থানে।

রোববার এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনা জয় পেলেই লজ্জার রেকর্ড দীর্ঘতর হবে রিয়াল মাদ্রিদের। নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো লা লিগার শীর্ষ স্থানে থাকা দলের সঙ্গে ২১ পয়েন্টে পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একবারই ২১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল রিয়াল। সেবার অবশ্য দুরবস্থা দ্রুত কাটিয়ে উঠেছিল দলটি। কিন্তু শনিবার লেভান্তের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর এই রিয়াল ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ থাকার কথা ক্লাবটির অন্ধ ভক্তেরও।

যাদের নিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জিদান, তারাই এখন লিগে চতুর্থ স্থানে। ২১ ম্যাচে ৩৯ পয়েন্টে পাওয়া দলটির খেলা দেখে হঠাৎ হঠাৎ উঁকি দিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ারও শঙ্কা!
মূর্তিকারিগর

এমন দুরবস্থার কী কারণ জানা নেই কারও। সমস্যাটা শারীরিক নাকি ড্রেসিংরুম; সেটা নিয়ে কত পত্রিকা কত লেখালেখি করল কিন্তু কোনো সমাধান আসল না।

লিগে এখনও বাকি আছে ১৭ রাউন্ড। এই ১৭টি ম্যাচ যেন ভক্তদের কাছে খানিকটা বোঝার মতই। আশার আলো হয়ে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ। সেখানেও আছে শঙ্কা। কারণ নকআউটের প্রথম পর্বেই প্রতিপক্ষ নেইমার-কাভানিদের নিয়ে গড়া পিএসজি। ১৪ ফেব্রুয়ারি ও ৬ মার্চের দুই লেগের শেষ ষোলতেও যদি হোঁচট খায় রিয়াল তাহলে একটি কথাই কেবল বলার বাকি থাকতে পারে জিদানের, ‘এই রিয়াল লইয়া আমি কী করিব!’

Tags: রিয়াল মাদ্রিদ
Previous Post

রুশ যুদ্ধবিমান ভূপাতিতের পাল্টা জবাব, নিহত ৩০ জঙ্গি

Next Post

এবার সড়ক দুর্ঘটনা রোধে বিজ্ঞাপনে তাসকিন

Next Post

এবার সড়ক দুর্ঘটনা রোধে বিজ্ঞাপনে তাসকিন

রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: ২ বছরে উদ্ধারের অগ্রগতি কতটুকু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT