চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সড়ক দুর্ঘটনা রোধে বিজ্ঞাপনে তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ফার্স্ট বোলার তাসকিন আহমেদ। বল হাতে ২২ গজের পিচে প্রতিপক্ষদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই সুদর্শন এই ক্রিকেটারের। খেলাধুলার বাইরে মাঝেমধ্যে এই তারকা ক্রিকেটারকে দেখা যায় বিজ্ঞাপন চিত্রে।

সেই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনে কাজ করছেন তাসকিন আহমেদ। এটি এসিআই মটরসের পণ্য ইয়ামা মোটর সাইকেলের। শনিবার রাজধানীর কোক স্টুডিওতে এই বিজ্ঞাপনটির শুটিং করেন তাসকিন, আজ (রোববার) উত্তরায় শেষদিনের মতো শুটিংয়ে অংশ নিয়েছেন।

তাসকিনকে নিয়ে এসিআই মটরসের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহমুদ মাহিন। তরুণ এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মোটরবাইকে রাস্তায় চলাচলের সময় ফোনে কথা বলা, রং রুটে গাড়ি চালানো ও হেলমেট ছাড়া গাড়ি চালানোর ফলে নিয়মিতই সড়ক দুর্ঘটনা ঘটে।

এমন গল্প নিয়ে তিনটি বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে। যেখানে তাসকিন ছাড়াও দেখা যাবে জোভান- তানজিন তিশা, শামীম হাসান সরকার-সালহা খানম নাদিয়া। আরেকটিতে দেখা যাবে অন্য দু’জনকে। সবগুলো বিজ্ঞাপনের শেষে জনসচেতনায় ও সড়ক দুর্ঘটনা রোধে কথা বলবেন তাসকিন।’

জানা গেছে, চলতি মাসেই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে। পাশাপাশি দেশব্যাপী নানা বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনা রোধে এই বিজ্ঞাপনটি প্রচার করা হবে।

Tags: ইয়ামাহাতাসকিনবিজ্ঞাপন চিত্রসড়ক দুর্ঘটনা
Previous Post

বিশ্বসেরা থেকে সবচেয়ে বাজে অবস্থানে রিয়াল

Next Post

রিজার্ভ চুরি: ২ বছরে উদ্ধারের অগ্রগতি কতটুকু

Next Post
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: ২ বছরে উদ্ধারের অগ্রগতি কতটুকু

সিরিয়ায় তুর্কি বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT