চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফ করিম-দ্য অলরাউন্ডার

রাফি আদনান by রাফি আদনান
7:40 অপরাহ্ন 28, জানুয়ারি 2018
in বিনোদন
A A

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলা নাটকে অভিনয় করে দর্শকদের মনে রীতিমত সিংহাসন বানিয়ে বসে আছেন মোশাররফ করিম। মোশাররফ করিমের নাম কানে আসলেই একজন ভক্ত আনমনে হেসে ফেলে। কারণ, দর্শক বিশ্বাস করে মোশাররফ করিম হাসাতে জানেন। আঞ্চলিক ভাষার সংলাপের সাথে অঙ্গভঙ্গি দর্শক মনে বিনোদনের খোরাক যোগায়। গুগল সার্চ ইঞ্জিন কিংবা ইউটিউব, ফেসবুক যেখানেই আপনি এই নাম লিখবেন, সাজেশনে পাবেন “মোশাররফ করিম ফানি টেলিফিল্ম” টাইপের কিছু।

দর্শক মহলে কমেডি অভিনেতা হিসেবেই অধিক পরিচিত হলেও অনেকেই জানেন না মোশাররফ করিম একজন অলরাউন্ডার। তিনি হাসাতে জানেন আঞ্চলিক ভাষা প্রয়োগের সাথে সাথে অভিনয়ে, মোশাররফ করিম কাঁদাতে জানেন নিরবতার শব্দে, এই একজন মোশাররফ করিম ভাবাতেও জানেন। পুরো নাটক জুড়ে তাঁর লাল চোখ, অব্যক্ত ব্যথা সহ্যের এক্সপ্রেশন আমাদের ভাবিয়ে তোলে!

কমেডি ধাঁচের বাইরে সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পে নানান বিপদের মুখোমুখি হতে হতে ভাগ্যের নির্মমতার কাছে নিজের সততা বিসর্জন দিতে হয় বেঁচে থাকার তাগিদে, স্বপ্ন বাঁচানোর প্রয়োজনে। অন্ধকার পথে পা বাড়িয়ে মোশাররফ করিম জড়িয়ে পড়েন চোরাচালান ব্যবসায়। বিদেশ থেকে স্বর্ণপাচারে ব্যবহার করেন অভিনব সব পদ্ধতি। আপনার ঘৃণা হবে, কিন্তু তার পেছনের গল্প দেখলেই মোশাররফ করিমের অভিনয়ে আপনার বুক হু হু করে উঠবে।

এমনই এক ভিন্নধর্মী, স্পর্শকাতর গল্পে মোশাররফ করিমের অভিনয় দেখে একজন মোশাররফ ভক্ত হিসেবে আবিষ্কার করা গেল, তিনি সত্যিই একজন অলরাউন্ডার। গত ২৬ জানুয়ারি শুক্রবার আন্তর্জাতিক শুল্ক দিবসের বিশেষ টেলিফিল্ম “স্বর্ণমানব” চ্যানেল আইতে প্রচার হওয়ার পরই দর্শকমহলে সাঁড়া ফেলেছে। চ্যানেল আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাত্র এক দিনেই প্রায় সাড়ে তিন লাখ ভিউ অতিক্রম করেছে। ভিন্ন ধাঁচের এই গল্পটি রচনা করেছেন ড. মইনুল খান, চিত্রনাট্যে ছিলেন মাসুম শাহরীয়ার ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। টেলিফিল্মে মোশাররফ করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন চৌধুরী, আ.খ.ম হাসান সহ আরও অনেকে।

Tags: চোরাচালানমোশাররফ করিমস্বর্ণমানব
Previous Post

ফেসবুকে আটকে গেলেন শিক্ষামন্ত্রী

Next Post

এমন আজব নিলাম দেখেনি আইপিএল

Next Post
তাদের নিল না কেউ!

এমন আজব নিলাম দেখেনি আইপিএল

বাংলা চ্যানেল সাঁতরে পার হলেন প্রথম ব্রিটিশ বেকি হার্সব্রো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT