চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে আটকে গেলেন শিক্ষামন্ত্রী

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
7:37 অপরাহ্ন 28, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র যে ফাঁস হয়ে যায় সেখানে তিনি আটকে গেছেন। তবে এজন্য তিনি ফেসবুক বন্ধ করে দেয়ার কথা বলেননি বলে জানিয়েছেন।

পিইসি কিংবা জেএসসি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নতুন কিছু নয়। মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রও বাদ যাচ্ছে না ফাঁসের কবল থেকে। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে আন্দোলনও দেখেছে সাম্প্রতিক অতীত।

প্রশ্নপত্র ফাঁস বন্ধে সংসদে কিংবা সংসদের বাইরে বিভিন্ন সময় কঠোর হুঁশিয়ারী দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে তারপরও বন্ধ হয়নি প্রশ্নপত্র ফাঁস। এ কারণে সম্প্রতি পরীক্ষার সময় ফেসবুকসহ সামাজিক যোগাগযোগ মাধ্যম বন্ধ রাখার কথা আলোচিত হচ্ছে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো: প্রশ্নপত্র ফাঁস রোধে কেন ফেসবুক বন্ধ করে দেয়া হবে?

জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা ফেসবুক বন্ধ করে দেয়ার কথা বলিনি, সেই ক্ষমতাও আমাদের হাতে নেই। আমরা বলেছি, কিছু সময়ের জন্য হয়তো পরীক্ষা চলে সেই সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা যায় কিনা। এখানে আমরা আটকে গেছি।

তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে কিছু শিক্ষক প্রশ্ন খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে ছেড়ে দেন।এ কারণেই আমরা ওই সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা যায় কিনা তা নিয়ে কথা বলেছি। এজন্য আমরা বিটিআরসি’র সঙ্গে কথা বলেছি। বিটিআরসিও আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আগে বিজি প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হতো। সেটা বন্ধ করা গেছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দির্ঘদিন ধরে চলে তাই তা পাহারা দেওয়াও কঠিন কাজ বলে জানান তিনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: নুরুল ইসলাম নাহিদপ্রশ্ন ফাঁসফেসবুকশিক্ষামন্ত্রী
Previous Post

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

Next Post

মোশাররফ করিম-দ্য অলরাউন্ডার

Next Post

মোশাররফ করিম-দ্য অলরাউন্ডার

তাদের নিল না কেউ!

এমন আজব নিলাম দেখেনি আইপিএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT