চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: জেরার মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 24, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
জেফ সেশন্স-মার্কিন অ্যাটর্নি জেনারেল-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-রুশ হস্তক্ষেপ

২০১৬’র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে জেরা করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকে।

মার্কিন বিচার বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, গত সপ্তাহেই আমেরিকার এই শীর্ষ আইনজীবীকে তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

মনে করা হচ্ছে, সেশন্সই ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট থেকে জেরার মুখে পড়া প্রথম সদস্য।

সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুয়েলার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তটির নেতৃত্ব দিচ্ছেন। এফবিআই প্রধানের পদ থেকে জেমস কোমিকে ট্রাম্পের বরখাস্ত করার পেছনে গোয়েন্দা সংস্থাটির তৎকালীন তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা ছিল কিনা,  বিশেষ কাউন্সেল হিসেবে নিযুক্ত মুয়েলার একই সঙ্গে এটাও তদন্ত করছেন।

আমেরিকান গণমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুসারে, অ্যাটর্নি জেনারেল সেশন্সের জিজ্ঞাসাবাদ কয়েক ঘণ্টা ধরে চলেছে। তবে মার্কিন গণমাধ্যমে জেরার খবর প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।

মস্কো মার্কিন নির্বাচনকে ট্রাম্পের দিকে হেলানোর চেষ্টা করেছে – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যেই পৌঁছে গেছে এই সিদ্ধান্তে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে শুরু থেকে এখনো।

আরও শক্ত প্রমাণের জন্য রবার্ট মুয়েলারের দল এবং আরও তিনটি কংগ্রেশনাল কমিটি এ নিয়ে পৃথক তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

কীভাবে খবর পড়ে শোনাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সিরি’

Next Post

বাইরের উস্কানিতে কর্মক্ষেত্রের যাতে ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ইপিজেড-বেপজা

বাইরের উস্কানিতে কর্মক্ষেত্রের যাতে ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT