চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইরের উস্কানিতে কর্মক্ষেত্রের যাতে ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 24, জানুয়ারি 2018
in অর্থনীতি, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ইপিজেড-বেপজা

বাইরের কারো উস্কানিতে কর্মক্ষেত্রের যাতে ক্ষতি না হয় সেদিকে সজাগ থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স সামিট ২০১৮ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানা রক্ষা ও এর উন্নয়ন করতে হবে। কিন্তু একই সঙ্গে পরিবেশ রক্ষা করাও একান্ত জরুরি।

ওই সময়ই ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন ইপিজেডের উদ্বোধন করে শেখ হাসিনা জানান, মিরসরাইয়ে ১ হাজার ১০০ একর জমি বিনিয়োগের মধ্য দিয়ে এই ইপিজেড শুরু হবে।

শিল্পায়নে ব্যাপক উন্নতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নতির জন্য বেপজার বিনিয়োগ আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে বাংলাদেশে। একই সঙ্গে মেয়েদের ৬৪ ভাগ কর্মসংস্থানও হয়েছে শিল্পায়নের ফলে।

সামিটে মালিক-শ্রমিক-ব্যবস্থাপনার সমন্বয়ে এক মিলন মেলা ঘটেছে যেখানে বাংলাদেশসহ ৩৮টি দেশের ৭০০ বিনিয়োগকারী এবং ইপিজেডের ৬০০ জন শ্রমিক অংশগ্রহণ করেছে।

আর্থ-সামাজিক উন্নয়নে বেপজার ভূমিকা কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বেপজার মাধ্যমে দেশের বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। বেপজায় দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার সাথে সাথে দেশে ২ লাখ ২০ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমরা চীন, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশে বিশ্বখ্যাত পণ্য বিনিয়োগ করে যাচ্ছি। আমরা  জমি বাচিয়ে রেখে অনুর্বর জমিতে শিল্পকারখানা গড়ে তুলেছি। সেখানে যাতায়াতের ব্যবস্থা করছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশে-বিদেশে বিনিয়োগ সুবিধার জন্য সস্তায় দক্ষ জনশক্তির ব্যবস্থা করছি। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ঢাকা-ময়মনসিংহ চার লেনের সড়ক হচ্ছে।মিয়ানমার, ভারত, বাংলাদেশে যোগাযোগ শিথিল করছি পণ্য আমদানি রপ্তানির সহজ করার জন্য।’

এছাড়া সৈয়দপুর বিমানবন্দর চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাটে আরেকটি বিমানবন্দর করা হচ্ছে যাতে বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগে সুবিধা হয়।

Previous Post

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: জেরার মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেল

Next Post

ঢাবিতে ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে ধ্বংসাত্মক কার্যক্রম বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যু

সেনাপ্রধান শফিউল হকের বাবার ইন্তেকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT