চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকিং ঝুঁকিতে ৯০ শতাংশ জিমেইল ব্যবহারকারী

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
12:20 অপরাহ্ন 23, জানুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A

নিরাপত্তা ঝুঁকির মুখে জিমেইলের প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী। গুগলে কর্মরত একজন প্রকৌশলী এমনটিই দাবি করেছেন। সক্রিয় যেসব জিমেইল ব্যবহারকারী ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচার ব্যবহার করছেন, তারা মোটামুটি নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় ‘ইউসেনিক্স এনিগমা ২০১৮’ শীর্ষক একটি নিরাপত্তা সম্মেলনে গুগলের প্রকৌশলী জেগোস মিলকা এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা তথ্য ও অর্থের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। ফলে সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে জানিয়ে জেগোস মিলকার বলেন, সাধারণ ও হ্যাকিংযোগ্য পাসওয়ার্ড থাকায় গ্রাহকের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পায় হ্যাকাররা। এটি ঠেকাতে দ্রুত টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা উচিত।

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ একটি কার্যকর উপায়। এটি ব্যবহার করে ইমেইল ও সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারেন। তবে পাবলিক প্লেসে ও শেয়ারিং এনভায়রনমন্টে একাউন্ট ব্যবহারকারীদের জন্য এটি বেশ ঝামেলাপূর্ণ হওয়াতে অনেকে তা ব্যবহার করেন না।

প্রযুক্তিবান্ধব জাতি হিসেবে পরিচিত মার্কিন নাগরিকদের মধ্যে মাত্র ১২ শতাংশ জিমেইল ব্যবহারকারী পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। এ থেকে বোঝা যায় বেশিরভাগ ব্যবহারকারীই তাদের একাউন্টের নিরাপত্তার বিষয়ে যত্নবান না। আর এই সুযোগটিই নিয়ে থাকে হ্যাকাররা।

গুগল ২০১১ সাল থেকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করেছে। সম্প্রতি গ্রাহকের নিরাপত্তা জোরদারে গুগলকে অনেক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। গ্রাহকের নিরাপত্তার স্বার্থে ‘জি সুইট’ ও ‘অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রাম’ চালু করেছে। ফিশিং, অনিচ্ছাকৃত তথ্য শেয়ার, প্রতারণার মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়া ঠেকাতে সক্রিয় প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ই-মেইল নিয়ে বিতর্ক দেখা দেয়। পরে ই-মেইলের নিরাপত্তা জোরদারে কাজ শুরু করে গুগল। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে সেবাদানের সময় নানা নিরাপত্তা ক্রটি ও বাগ থাকায় নানাসময়ে সমালোচনায়ও পড়তে হয়েছে টেক জায়ান্ট গুগলকে।

Previous Post

তারপরও জেরুজালেমেই যাবে মার্কিন দূতাবাস

Next Post

‘অশিক্ষিত’ ছবির রিমেকে অভিনয় করতে চাই: আরিফিন শুভ

Next Post

‘অশিক্ষিত’ ছবির রিমেকে অভিনয় করতে চাই: আরিফিন শুভ

আদালতে এসে খালেদা জানলেন কোর্ট শুরু হবে দুই ঘণ্টা পর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT