চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অশিক্ষিত’ ছবির রিমেকে অভিনয় করতে চাই: আরিফিন শুভ

তানভীর আশিক by তানভীর আশিক
12:52 অপরাহ্ন 23, জানুয়ারি 2018
in বিনোদন
A A

‘নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের এক অতুলনীয় ব্যক্তিত্ব। শুধু বাংলা চলচ্চিত্রে না, বিশ্ব চলচ্চিত্রে এমন শিল্পী পাওয়া কঠিন।’  বলছিলেন হালের চলচ্চিত্র নায়ক আরিফিন শুভ।

মঙ্গলবার নায়করাজ রাজ্জাকের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নায়করাজকে শ্রদ্ধা জানান শুভ।  তিনি বলেন, আমি উনার (রাজ্জাক) অভিনীত ছবিগুলো দেখে অভিনয় শেখার চেষ্টা করি। একেকটা চরিত্রকে তিনি যেভাবে আলাদা করেছেন অভিনয় শক্তি দিয়ে সেটা সত্যি বিস্ময়কর।

আরিফিন শুভ

আরিফিন শুভ জানান, নায়করাজ রাজ্জাকের ‘অশিক্ষিত’ চলচ্চিত্রটি অসংখ্যবার দেখেছেন। তিনি বলেন, ‘অশিক্ষিত’ চলচ্চিত্রটি রিমেক হলে, আমি তাতে ‘রহমত ভাই’ চরিত্রে অভিনয় করতে চাই। উল্লেখ্য,  আজিজুর রহমানের পরিচালনায় ‘অশিক্ষিত’ চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৮ সালে। এই ছবিতে রহমত চরিত্রে অভিনয়ের জন্য রাজ্জাক শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি নায়করাজের জন্ম হয় কলকাতার ৮ নম্বর নাগতলা রোডের বাড়িতে। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে স্ত্রী-পুত্রসহ ঢাকায় এসে বসবাস শুরু করেন। নানা সংগ্রামের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হিসেবে।  বর্ণাঢ্য এক নায়করাজের জীবন শেষে তিনি ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

Tags: অশিক্ষিতআরিফিন শুভনায়করাজনায়করাজ রাজ্জাক
Previous Post

হ্যাকিং ঝুঁকিতে ৯০ শতাংশ জিমেইল ব্যবহারকারী

Next Post

আদালতে এসে খালেদা জানলেন কোর্ট শুরু হবে দুই ঘণ্টা পর

Next Post

আদালতে এসে খালেদা জানলেন কোর্ট শুরু হবে দুই ঘণ্টা পর

রাশিয়া-মিয়ানমার-যুদ্ধবিমান

মিয়ানমারকে ৬টি যুদ্ধবিমান দেবে রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT