চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিঘীর পেছনে পরিচালক-প্রযোজকদের লাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in বিনোদন
A A

মনোয়ার হোসেন ডিপজলের হাত ধরে ‘চাচ্চু’ ছবিতে অভিনয় করে দিঘী তুমুল জনপ্রিয়তা লাভ করেন। সেই জনপ্রিয়তার সুবাদে দাদীমা, ১ টাকার বউ, বাবা আমার বাবা, অবুজ শিশু, দ্য স্পিড, রিক্সাওয়ালার ছেলে ইত্যাদি ছবিগুলোতে সাফল্যের সঙ্গে অভিনয় করেন তিনি।

ধীরে ধীরে ছোট্ট দিঘী বড় হতে থাকেন। বাড়তে থাকে তার দর্শকপ্রিয়তা। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। তার পর অনেকটা আড়ালে চলে যান তিনি। মনোযোগ দেন লেখাপড়ায়। প্রায় দুই বছরের বেশি সময় দিঘী চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। এখন সে শুধুই লেখাপড়া করছে। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এমনটাই দিঘীর বাবা ও চলচ্চিত্র অভিনেতা সুব্রত।

সুব্রত বলেন, ‘দিঘী এখন স্টামফোর্ড স্কুলে নবম শ্রেণিতে পড়ছে। আগামী বছর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নেবে। তার আগে কোনো কাজ করছে না। দিঘীর ইচ্ছে আছে সে সিনেমায় অভিনয় করবে। বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে চায় সে। তবে তা আরো দু’বছর পর। একবছর পর দিঘীর এসএসসি পরীক্ষা। তারপর আরো একবছর দিঘী অভিনয়ের প্রস্তুতি নেবে। এরপর কাজ শুরু করবে।

কিন্তু দু-বছর পর নয়, এখনই দিঘীকে চলচ্চিত্রে আনার জন্য তার পিছনে ধর্ণা দিচ্ছেন অনেক পরিচালক-প্রযোজক; এমনটাই জানান দিঘীর বাবা সুব্রত। তিনি বলেন, প্রযোজক-পরিচালকরা নাছোড়বান্দা! তারা চাচ্ছেন, এখনই দিঘী চলচ্চিত্রে আসুক। তাকে নিয়ে নতুন করে ছবি বানাতে চায় অনেকেই। একজন পরিচালক ও প্রযোজক মিলে আমাকে ধরেছে, দুই বছর অপেক্ষা করবেন, কিন্তু আগেই চুক্তিপত্রে দিঘীকে দিয়ে স্বাক্ষর করিয়ে রাখতে চাচ্ছেন।

দিঘীর বাবা এও বলেন, এমন সব জায়গা থেকে ফোন আসছে কাজের প্রস্তাব আসছে, যাদের সরাসরি না বলার ক্ষমতা আমার নেই। তারপরও ইনিয়ে-বিনিয়ে ‘না’ বলতে হচ্ছে। সবার কাছে দোয়া চাই আমার মেয়েটা যেন ভালভাবে লেখাপড়া করতে পারে। ওর মায়ের স্বপ্ন ছিল ডাক্তার বানাবে। সেই স্বপ্ন যেন পূরণ হয়।

মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না’ বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন ছোট্ট দিঘী। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ওই ছবিতে নায়ক মান্নার সঙ্গে অনবদ্য অভিনয় করে দিঘী পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এরপর দিঘীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ছবি: অরণ্য জিয়া

Tags: চাচ্চুডিপজলদিঘীসুব্রত
Previous Post

চেয়ারে বসে প্রণব মুখার্জি দায় এড়াতে পারেন না

Next Post

সাংসদ তাপসের আশ্বাসে নিউমার্কেটের ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

Next Post

সাংসদ তাপসের আশ্বাসে নিউমার্কেটের ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

জয়নাব

জয়নাবের ঘটনায় বদলাচ্ছে পাকিস্তানের লজ্জার সংস্কৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT