চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়নাবের ঘটনায় বদলাচ্ছে পাকিস্তানের লজ্জার সংস্কৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
জয়নাব

জানুয়ারির ৪ তারিখে সেকেন্ড গ্রেডের এক বাড়ির কাজের খাতায় জয়নাব আমিন লিখেছিলো, আমি একটি মেয়ে। বয়স সাত বছর। আমি কাসুরে বাস করি এবং আম খেতে পছন্দ করি। পরদিন সকালে এক আন্টির বাসায় কোরআন পড়তে যাওয়ার সময়ই নিখোঁজ হয় জয়নাব। পাঁচদিন পরে ময়লার ভাগাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।

তার শরীরে লেগে থাকা মাটি, আঘাতের চিহ্ন আর রক্ত থেকে ধারণা করা হয় তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।

জয়নাব নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনার আগেও এই ধরনের ঘটনা ঘটেছে অসংখ্যবার। তাই পাকিস্তানের এই শহরটি শিশু নির্যাতনের রাজধানী হিসেবেও পরিচিত অনেকের কাছে।

পাকিস্তানের সমাজ খুবই রক্ষণশীল একটি মুসলিম সমাজ। কিন্তু সেখানে শিশু নির্যাতন খুবই সাধারণ ঘটনা। এবং কখনোই কেউ সেই বিষয়গুলো সামনে আসেনি। পাকিস্তানের গ্রাম্য সালিশে বেশিরভাগ সময়ই ধর্ষণের শিকার নারীকেই জেল জরিমানা করা হয়। এবং যতক্ষণ না খবরের কাগজে সংবাদটি নিয়ে তোলপাড় শুরু হয় ততক্ষণ সেটা নিয়ে মোটেও মাথা ঘামায় না কর্তৃপক্ষ।

এর আগে চলমান মি টু ক্যাম্পেইনের মতো জয়নাবের ঘটনাও সবাইকে নাড়া দিয়ে গেছে। খবরের কাগজে সংবাদ প্রকাশিত হয়, পাকিস্তানের লজ্জা নামে। এমনকি জাস্টিস ফর জয়নাব হ্যাশট্যাগও ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়। কিন্তু পাকিস্তানের সরকারি স্কুলগুলোতেও যৌন শিক্ষা দেওয়ার বিষয়ে বিতর্ক চলছে এখনও।

তবে জয়নাবের ঘটনায় এখন বদলাচ্ছে ইতিহাস, বদলাচ্ছে পাকিস্তানের লজ্জার সংস্কৃতি। বয়স্ক মানুষদের হাতে যৌনভাবে হেনস্তা হওয়ার গল্প তুলে ধরছেন পাকিস্তানের অনেক সেলিব্রেটি। ফলে জয়নাবের মামলা নিয়ে নড়েচড়ে বসছেন কর্তাব্যক্তিরা। এই প্রদেশের সরকারি কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে, কাসুরের পুলিশ প্রধানকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে এবং অপরাধীর ব্যাপারে কোনো তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ফ্রিয়েহা আলতাফ নামে এক জনসংযোগ তারকা টুইটারে বলেন, কোনো নির্যাতনের শিকার হওয়াটা লজ্জার নয়। ৬ বছর বয়সে বাসার রাধুনির দ্বারা নির্যাতনের শিকার হই আমি। আর সেটাই আমাকে সারাজীবন ভয়ে রেখেছে। পরিবারের চাপেই নির্যাতনের শিকার অনেকে চুপ হয়ে যান বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাশন ডিজাইনার মাহিম খানও সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, তাকে কোরআন পড়াতে আসতো এমন এক মুসলিম ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হন তিনি। দিনের পর দিন আমি ভয়ে অস্থির হয়ে ছিলাম।

তিনি সবাইকে আহ্বান জানান, সমাজ হয়ে নির্যাতনের শিকার শিশুটির দিকে তাকান। বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানের কথা শুনুন, তাদের শেখান, সচেতন করুন, খোলামেলা তাদের সঙ্গে কথা বলুন- কোনটা ঠিক আর কোনটা নয়।

জয়নাবের মৃত্যুর পরই ফুঁসে উঠেছে পাকিস্তানের কাসুর। তবে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা প্রায়ই ঘটেছে। পাকিস্তানের অন্তত ৩০০ জন শিশুকে পর্ন ভিডিওতে ব্যবহার করেছে একটি চক্র। কিন্তু এই বিষয়ক মামলাগুলোর বেশিরভাগেরই কোনো ফলাফল আসেনি। দুস্কৃতিকারীরা বার বার মুক্তি পেয়ে যায়, আবার শুরু করে অপকর্ম।

সেখানকার মানবাধিকার কর্মীরা বরাবরই দায়িত্বরতদের অবহেলার অভিযোগ তুলে আসছেন। প্রত্যক্ষদর্শীরা তথ্য দিতে রাজি হয় না, পুলিশকে কোনো তদন্ত করতে অনুৎসাহিত করা হয় এবং নির্যাতনকারীদের মুক্ত করে দেওয়া হয় এমন অভিযোগ তাদের। সারাদেশই জয়নাবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, শুধুমাত্র শাস্তিই পারে এসবের পুনরাবৃত্তি কমাতে।

একটি অলাভজনক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মানিজেহ বানো। তার দলটি শিশু নির্যাতন নিয়েই কাজ করে। জয়নাবের আগেও আরো প্রায় ২৮০ শিশু পর্ন ভিডিওতে ব্যবহৃত হয়েছে। কিন্তু তাদের বেশিরভাগই কোনো অভিযোগ তোলেনি। তারপরও অন্তত ১০০ শিশু অভিযোগ নিয়ে আসে। কিন্তু কাসুরে একটি শক্তিশালী দল নির্যাতনকারীদের এই শক্তিশালী চক্রটিকে প্রতিরক্ষা করে চলেছে। সেই চক্রটা না ভাঙলে এই সমস্যার সমাধান আনা খুব কঠিন হবে বলে জানান তিনি।

তবে জয়নাবের ঘটনায় এখনো নিরাপত্তা বাহিনীর অবহেলার অভিযোগ উঠেই যাচ্ছে। শিশুটি হারিয়ে যাওয়ার পরও তাকে খোঁজার ব্যাপারে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সিসিটিভি ফুটেজে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া লোকটির চেহারা দেখেও তাকে গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হয়নি। এসব ঘটনায় সমাজ প্যানিক হয়ে উঠছে, মানুষ অনিরাপদ বোধ করছে, শিশুরা ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি তাই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নাই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Previous Post

সাংসদ তাপসের আশ্বাসে নিউমার্কেটের ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

Next Post

লঙ্কা-বধের স্মৃতিই জিম্বাবুয়ের অনুপ্রেরণা

Next Post

লঙ্কা-বধের স্মৃতিই জিম্বাবুয়ের অনুপ্রেরণা

শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT